Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হাসপাতালে ভর্তি শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ২০: ০৪
হাসপাতালে ভর্তি শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

ইরানের কারাগারে বন্দী শান্তিতে নোবেল পুরস্কারবিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কারাগার থেকে সরিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শনিবার তার পরিবার পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। রয়টার্স বলছে, নারী অধিকার রক্ষা ও মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনে অবদানের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস।

৫৩ বছর বয়সী মোহাম্মদি দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত বৃহস্পতিবার নরওয়েজিয়ান নোবেল কমিটি তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। কমিটির পক্ষ থেকে জানানো হয়, কারাগারে থাকাকালীন তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার মোহাম্মদির স্বাস্থ্যের ‘বিপর্যয়কর অবনতি’ ঘটে। তিনি দু’বার সম্পূর্ণ জ্ঞান হারান এবং তীব্র হার্ট অ্যাটাকের শিকার হন।

Advertisement
Advertisement
Advertisement

কারাগারের চিকিৎসকরা তার অবস্থা সেখানে সামাল দেওয়া অসম্ভব বলে ঘোষণা করলে তাকে জরুরি ভিত্তিতে জানজানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলেও মোহাম্মদির শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। উন্নত পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে দ্রুত তেহরানের একটি হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে তার ফাউন্ডেশন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে শুক্রবার সকালে মোহাম্মদির রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যায় এবং তিনি তীব্র বমি ও বমি বমি ভাব অনুভব করেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে জরুরি ‘আইভি ফ্লুইড’ দেওয়ার জন্য জেল মেডিকেল ইউনিটে নেওয়া হয়েছিল।

ইতোমধ্যে তিনবার এনজিওপ্লাস্টি করা মোহাম্মদির জীবন এখন ‘সরাসরি এবং তাৎক্ষণিক’ হুমকির মুখে বলে দাবি করেছে তার পরিবার। তারা নার্গিসের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার এবং তার ওপর আরোপিত সাজা বাতিলের আহ্বান জানিয়েছেন।

বিষয়: ইরাননোবেল শান্তি পুরষ্কারমানবাধিকারনোবেল পুরস্কারহাসপাতাল
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।