
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল
২০২৭ সালে হজে বাংলাদেশের কোটা পাঁচ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করেছে সৌদি আরব। আজ সোমবার সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির পর জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

জুলাই আন্দোলনের সময়ে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া।
তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
বিএম মোজাম্মেল হককে আজ কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট সড়কে আন্দোলনে যোগ দেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি বিদ্ধ হয়। পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারে আসামি হিসেবে নাম ছিল বিএম মোজাম্মেল হকের।

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল
২০২৭ সালে হজে বাংলাদেশের কোটা পাঁচ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করেছে সৌদি আরব। আজ সোমবার সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির পর জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

জাল ভিসায় বিদেশে পাঠানোর মানবপাচার মামলায় গ্রেপ্তার ১
সিআইডি জানায়, মামলাটির তদন্তকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. কামাল হোসেনকে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল করার ঘটনায় ১৬১ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।