Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন
সিলেটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব

কেউ বলছেন সহ্যের বাইরে, কেউ বলছেন সরকারের আরও ভাবা উচিত ছিল

দীপ্ত বৈষ্ণব

দীপ্ত বৈষ্ণব

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৪
কেউ বলছেন সহ্যের বাইরে, কেউ বলছেন সরকারের আরও ভাবা উচিত ছিল
সিলেটে পেট্রোল পাম্পে তেল নিচ্ছেন মোটরসাইকেলচালকরা। ছবি: চরচা

সিলেটের দরগার রোড থেকে বাইকে রাইড শেয়ার করে কদমতলী থেকে এসেছেন এক যাত্রী। তার দাবি, ১০০ টাকার বেশি এক টাকাও বাড়তি ভাড়া তিনি দিতে পারবেন না। তর্ক-বিতর্কের মধ্যেই রাইডার নাজিম উদ্দিন শিকদার তার বাইকে রাইড শেয়ার করে নিয়ে আসা যাত্রীকে বোঝাতে চেষ্টা করছেন তেলের দাম বেড়েছে। তাই তিনি এখন ২০ টাকা বেশি দাবি করছেন।

Advertisement

যাত্রীর সাথে তর্ক-বিতর্ক আর বাগবিতণ্ডা শেষে রাইডার নাজিম উদ্দিন শিকদার চরচাকে বলেন, ‘‘রাইড শেয়ার করে পরিবার চালাতে হয়। কিন্তু সরকার যেভাবে তেলের দাম বাড়িয়েছে এতে চলা এখন মুশকিল।”

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গত সাত মাসে মোট তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। গত ১৯ এপ্রিল প্রথম দফায় ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা করা হয়।

পরে ১ জুন দ্বিতীয় দফায় ডিজেল ১১৫ টাকায় অপরিবর্তিত থাকলেও কেরোসিন ১৩০ টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৪০ টাকা এবং অকটেন ১৪০ টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৪৫ টাকা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
জ্বালানির মূল্যবৃদ্ধি: কৃষক-ব্যবসায়ী-শ্রমিক, সবাই চাপেকাঁচা বাজার

সবশেষ ২১ সেপ্টেম্বর তৃতীয় দফায় ডিজেল ১১৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।

সিলেটের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও নতুন দামে কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ভোক্তারা। তাদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব শুধু যানবাহনের খরচে সীমাবদ্ধ থাকবে না; বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও দৈনন্দিন জীবনযাত্রার খরচও।

সিলেটের জিন্দাবাজারের সিটি সেন্টারের কসমেটিকস ব্যবসায়ী মিনহাজ আহমেদ চরচাকে বলেন, “দেশে সংকট থাকলেও সরকারের এভাবে হুট করে ২০ টাকা দাম বাড়ানো ঠিক হয়নি। ৫-৬ টাকা হলে মানা যেত। এখন এই দাম বাড়ায় যাতায়াত খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অটোমেটিকভাবে বাড়তে পারে।”

কাপড়ের দোকানের কর্মচারী মিসবাহ বলেন, ‘‘কাজ করে কয় টাকা বেতন পাই। বাইক ছিল, কিন্তু তেলের দাম বাড়ায় এখন ঘরে রেখে দিছি।”

আগের ব্যবস্থাপনাতেই চলছে বিদ্যুৎ, জ্বালানি খাত, জনগন কি ঠকছে?Energy Management

প্রবাস থেকে ফিরে কোন কাজ না পেয়ে মোটরসাইকেল কিনে রাইড শেয়ার করছেন এম ডি মানুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, “নতুন তেলের দামে দুঃখ লাগছ। একজন রাইডার রাইড শেয়ার করে সর্বোচ্চ এক হাজার টাকা রুজিই হতে পারে। কিন্তু ১৬৫ টাকা লিটার তেল কিনে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ কষ্টকর।”

সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম চরচাকে বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ায় সর্বক্ষেত্রেই এর প্রভাব পড়বে। এই ধরুন আমরা ঢাকা-চট্টগ্রাম থেকে যেসব মালামাল পরিবহন করে আনি তার খরচ বাড়ছে। এতে পণ্যের দাম বাড়বে। সরকারের আরও ভাবা উচিত ছিল।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ ভোক্তাদের কথা চিন্তা করে সরকারের প্রতি আবেদন থাকবে দামটা সহনীয় পর্যায়ে রাখার।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান বলেন, ‘‘জ্বালানি তেলের দাম বাড়লে যেটা হয় উৎপাদন খরচ বাড়ে। ফলে দ্রব্যের দাম বাড়ে। এতে সাধারণ লোকজনের ক্রয় ক্ষমতা কমে আসে। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে অর্থনীতির ভাষায় বলা যায়, প্রবৃদ্ধির ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। দেখা যায়- মানুষের জীবনযাত্রার মান কমে। একটা সময় দেখা যায় বেকারত্বের হারও বাড়ে এবং একটা পর্যায়ে আমদানি-রপ্তানির ওপরেও এর প্রভাব পড়বে।’’

বিষয়: জ্বালানিতেলপেট্রলডিজেলসিলেটমূল্যবৃদ্ধি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। সরকারের দাবি, আন্তর্জাতিক মানের এই অপারেটরের মাধ্যমে টার্মিনাল পরিচালিত হলে বাড়বে দক্ষতা, কমবে জাহাজের অবস্থানকাল এবং আয় বাড়বে বন্দরের।

  • বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন

    বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন

    রাজধানীর দোকানে দোকানে ঘুরে এলপি গ্যাস পাচ্ছেন না ক্রেতারা। কোনো দোকানে পাওয়া গেলে তার জন্য গুনতে হচ্ছে কমপক্ষে দুই হাজার ৪০০ টাকা। সরকার নির্ধারিত দাম এক হাজার ৮৩৭ টাকা। অভিযোগ ছিল, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রি করা হয় এলপি গ্যাস। যদিও তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স

  • গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?

    গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?

    পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলতি অর্থ-বছরের বাজেটে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। গবেষণায় বরাদ্দে নতুন নিয়ম করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এখন থেকে ইউজিসি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তহবিল দেবে।

  • ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?

    ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?

    রাজধানীর গলি থেকে আবাসিক সড়ক, বাজার, এমনকি প্রধান সড়কও এখন ব্যাটারিচালিত রিকশার দখলে। ‘অটোরিকশা’ নামেই বেশি পরিচিত এই রিকশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট।