
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
টানা দুই সপ্তাহের সংঘাতের পর গত দুইদিন ধরে হামলা সাময়িক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। রোববার লেনদেন শুরুর পরই তেলের দাম কমতে শুরু করে।
সেপ্টেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০২ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবারও দাম ৩ দশমিক ৯ শতাংশ কমেছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ছড়িয়ে পড়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলারে উঠেছিল।
মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়া এবং বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় চলতি মাসে তেলের দাম দ্রুত বাড়ছিল। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়। সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
গত সপ্তাহে লোহিত সাগর দিয়ে যাওয়া সৌদি আরবের তেলবাহী জাহাজেও হামলা হয়েছে। এতে বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা বিশ্ববাজারে দাম বাড়িয়ে দেয়।
বিশ্লেষকদের মতে, তেলের দাম বেশি থাকলে শুধু জ্বালানিই নয়, পরিবহন খরচ বাড়ার কারণে খাদ্যসহ বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কিছুটা কমতে শুরু করেছিল। কিন্তু তেলের দাম আবার বাড়ায় মূল্যস্ফীতির চাপ ফের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে অনেক বিনিয়োগকারী মনে করছেন, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী বৈঠকে সুদের হার বাড়াতে পারে।
যদিও জুলাই মাসে তেলের দাম কিছুটা কমেছে, তবুও বাজারে অনিশ্চয়তা এখনো কাটেনি।
এদিকে, সেপ্টেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক তেলের দাম রোববার ৫ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩৪ ডলারে নেমেছে। শুক্রবারও এ তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ কমেছিল।
অক্টোবরে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড, যা বর্তমানে বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তি, তার দামও ৪ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৪৮ ডলারে নেমে এসেছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প