Advertisement

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
ছবি: ফ্রিপিক থেকে নেওয়া

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

আজ রোববার অক্টোবর মাসের জন্য নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

Advertisement

এছাড়াও, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৫৯৮ টাকা।