Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৬
বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: বাসস

জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসে এই ভাড়ার হার কার্যকর হবে না।

দেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে, বাড়তে পারে মূল্যস্ফীতিADB-Bank

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএর অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএর পক্ষ থেকে সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া নির্ধারণের মধ্য দিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

বিষয়: প্রজ্ঞাপনজ্বালানি তেলদামবাসবাস ভাড়াসরকারবিএনপি
সর্বশেষ
  • ১

    বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • ২

    চলতি বছরে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী শাহে আলম

  • ৩

    চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

  • ৪

    বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ৫

    ‘কীভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এতগুলা সিনেমা দেখা, হজম করা?’

সম্পর্কিত
  • চলতি বছরে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি বছরে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি জানান, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন।

  • চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

    চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে চুয়েটের প্রধান ফটকে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের বিক্ষোভ অব্যাহত রাখে শিক্ষার্থীরা।

  • বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ

  • দেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে, বাড়তে পারে মূল্যস্ফীতি

    দেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে, বাড়তে পারে মূল্যস্ফীতি

    বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতি কমার আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়েছে। এর আগে জুলাইয়ে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এডিবি।