Advertisement

সাভারে পার্ক করা বাসে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাভারে পার্ক করা বাসে আগুন
প্রতীকী ছবি: চরচা

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে লাব্বাইক পরিবহনের পার্ক করা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সাভার থানার জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, “খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

শাহজাহান সিরাজ আরও বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস পার্ক করা অবস্থায় ছিল। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

Advertisement