Advertisement

বিএনপির নামে চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিএনপির নামে চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ইউএনবি

বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা মাদক কারবারে জড়ালে তার রাজনীতি করার কোনো অধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

Advertisement

আজ শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

আইনমন্ত্রী বলেন, কয়েকজন চাঁদাবাজ ও মাদক কারবারির অপকর্মের কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে কুলুষিত হতে দেওয়া হবে না কিংবা দলীয় আদর্শ ধূলিস্যাৎ করতে দেওয়া হবে না। তিনি বলেন, “একজন দুইজন চাঁদাবাজি করবেন, আর বদনাম ছড়াবে বিএনপির। যারা বিএনপির নাম করে চাঁদাবাজি করবেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। টিকে থাকার অধিকতার নেই।”

এ সময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, সমাজকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে প্রশাসন ও বাহিনীকে কোনো কিছু তোয়াক্কা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

দলের ভেতরের বিশৃঙ্খলাকারীদের বিষয়ে আসাদুজ্জামান বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদকের কারবার করছে, বিপদের দিনে তারা দলের পাশে থাকবে না। তার অভিযোগ, এদের কেউ কেউ এখনো গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ও তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। বিগত ১৭ বছর ধরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত ছিল বলে দাবি করে তিনি বলেন, এমন ব্যক্তিদের বিএনপিতে কোনো প্রয়োজন নেই।

অনুষ্ঠানের একপর্যায়ে শৈলকুপার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন আইনমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।