Advertisement

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি
চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ছবি: চরচা

চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

আজ শুক্রবার সকালে নগরীর লবণচরা থানা এলাকার একটি তুষকাঠের মিল এবং চানাচুর কারখানায় এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তবে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান মিলের মালিকপক্ষ। এর জেরে আজ ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, একই এলাকার হঠাৎ বাজারের পাশে অবস্থিত চানাচুর কারখানার মালিক শামসুর রহমানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে আজ ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। তবে কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই। কেউ কোনো কথা বলছেন না। ঘটনার তদন্ত চলছে।”