Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিলেটে খাদে পড়া হাতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০: ১০
সিলেটে খাদে পড়া হাতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে খাদে পড়া একটি হাতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুরে সিলেটের আলমপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল হাতিটিকে উদ্ধার করে।

Advertisement

উদ্ধারের পর হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা। চিকিৎসা শেষে হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় গতকাল শনিবার রাতে হাতিটি একটি খাদে পড়ে যায়। আজ দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগের চেষ্টায় দুপুর ৩টার দিকে হাতিটিকে খাদ থেকে তোলা হয়।

হাতির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাতিটিকে ভাড়ায় সিলেটে পাঠানো হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয়দের দাবি, রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়।

তবে সিলেট রেলস্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, হাতিটি ট্রেনের ধাক্কাতেই খাদে পড়েছে কি না এ বিষয়ে নিশ্চিত নন তিনি ।

দুর্ঘটনার পর সকাল থেকেই খাদের পাশে স্থানীয় লোকজন ভিড় জমায়। দীর্ঘ সময় কাদা পানিতে পড়ে থাকায় হাতিটি দুর্বল হয়ে পড়ে। হাতিটি পেছনের দুই পায়ে আঘাত পেয়েছে।

হাতিটির চিকিৎসায় দেওয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, খাদ থেকে তোলার সময় হাতিটি প্রায় নিস্তেজ ছিল। প্রাথমিক চিকিৎসা, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর হাতিটি কিছুটা নড়াচড়া করতে শুরু করেছে। তবে পেছনের দুই পা ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা শেষে হাতিটিকে মালিকের জিম্মায় দেওয়া হয়েছে।

বিষয়: সিলেট-কৃষি-বিশ্ববিদ্যালয়রেলস্টেশনসিলেটউদ্ধারচিকিৎসকহাতিফায়ার সার্ভিসমৌলভীবাজার
Advertisement
সর্বশেষ
  • ১

    দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

  • ২

    নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

  • ৩

    উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখার উদ্বোধন

  • ৪

    ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ৫

    ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

সম্পর্কিত
  • দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের অবদান সামান্য হলেও এর ক্ষতিকর পরিণতির বড় বোঝা বহন করতে হচ্ছে আমাদের।

  • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

    নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

  • ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

    ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।