আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের
সামনে ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ দিনের মধ্যে খেলতে হবে চারটি টেস্ট। তবুও আফগানিস্তানের বিপক্ষে প্রায় সেরা দলই বেছে নিয়েছেন নির্বাচকেরা। আগামী অক্টোবরে এক ম্যাচের টেস্ট দলে বিশ্রাম পেয়েছেন কেবল পেসার তাসকিন আহমেদই।

জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট ম্যাচ খেলাটা নিশ্চিতই ছিল। আলোচনা ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও। তবে আনুষ্ঠানিক ঘোষণায় জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

যুক্তরাষ্ট্র: চিরস্থায়ী শত্রু নয়, দরকার বাস্তব কূটনীতি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো— কোনো কোনো দেশকে একবার শত্রু হিসেবে চিহ্নিত করার পর দীর্ঘদিন সেই অবস্থান থেকে বের হতে না দেওয়া। বিশ্ব রাজনীতিতে ‘ফরেভার ওয়ার’ বা চিরস্থায়ী যুদ্ধ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু ‘ফরেভার এনিমি’

কীভাবে আফগানিস্তান চালাচ্ছে তালেবানরা?
একটি ছেলের ভাঙা হাতের চিকিৎসার জন্য টাকা দিচ্ছিলেন তালেবানের সাবেক কমান্ডার ও আফগানিস্তানের উত্তরের গভর্নর আবদুল্লাহ সারহাদি। তিনি স্থানীয় একটি মসজিদের জন্যও অর্থ দেন। এরপর তার অফিসে ঘটে অবাক করার মতো একটি ঘটনা।

মার্কিন ব্যর্থতায় আফগানিস্তানে মৃত্যুর মিছিল
পাঁচ বছর আগে এই আগস্টেই তালেবানের হাতে কাবুলের পতন হয়েছিল। কাবুল বিমানবন্দরে মানুষের ঢল, কাঁটাতারের ওপর দিয়ে শিশুদের তুলে দেওয়ার মরিয়া চেষ্টা কিংবা উড়ন্ত বিমানের গায়ে মানুষের ঝুলে থাকার দৃশ্য আজও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের প্রতীক হয়ে আছে।

আফগানিস্তানে শান্তি এসেছে, সমৃদ্ধি কত দূর?
অতীতে যেসব সহিংসতা তালেবানরা নিজেরা ঘটাত, এখন সেই সংঘাতের অবসান ঘটেছে। এর ফলে অর্জিত শান্তি আফগানদের দৈনন্দিন জীবনে কিছু স্বস্তি এনেছে। কৃষকরা পণ্য নিয়ে বাজারে যেতে পারছেন, পরিবারের সদস্যরা নিরাপদে ভ্রমণ করতে পারছেন এবং ছেলেরা স্কুলে যেতে পারছে।

আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদ্যাপন তালেবানের
আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে তালেবান। এ উপলক্ষে আজ শনিবার তারা নিজেদের সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কেন জরুরি?
যুক্তরাষ্ট্র ও ইউরোপ তালেবান সরকারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, বিদেশে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আটকে দিয়েছে এবং তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

গাফফার খান থেকে ওয়ালি খান
পাকিস্তান বলতে অনেকের ধারণা, দেশটির সম্ভবত সবাই শোষক ও নির্যাতনকারী। কিন্তু বেলুচ জাতীয়তাবাদী নেতা গাউস বক্স বিজেঞ্জোর লেখায় সেই ধারণা অনেকাংশে ভুল প্রমাণ করেছে। পাকিস্তানের সাধারণ মানুষ বিশেষ করে, বেলুচ, পাঠান ও সিন্ধিরাও পাঞ্জাবিদের শোষণ ও বঞ্চনার শিকার।

আফগানিস্তানে পাকিস্তানের হামলা: টিটিপি দমন নাকি ভূ-রাজনৈতিক আধিপত্যের খেলা
আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাগুলো কেবল তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দমনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে না। ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু করে পাকিস্তানের চালানো একের পর এক বিমান হামলায় আফগানিস্তানে ব্যাপক বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা ঘটেছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশি রাবাব ফাতিমা
দীর্ঘদিনের পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা বিভিন্ন দেশে দায়িত্ব পালনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য জাতিসংঘের উচ্চ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯
আফগানিস্তান সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় গতকাল রোববার রাতের ওই অভিযানে ২৯ জন নিহত হয়েছেন।

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

আফগানিস্তান থেকে বাংলাদেশ: আঞ্চলিক কূটনীতিতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান
চীন ও পাকিস্তান তাদের ‘অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ’-কে কেন্দ্র করে একটি বিস্তৃত আঞ্চলিক কূটনৈতিক কাঠামো গড়ে তোলার সম্ভাবনা যাচাই করছে বলে মনে হচ্ছে। এর স্পষ্ট ইঙ্গিত মিলছে বিভিন্ন বহুপাক্ষিক উদ্যোগে, যেমন চীন-আফগানিস্তান-পাকিস্তান সংলাপ, নতুন বাংলাদেশ-চীন-পাকিস্তান সহযোগিতা

বৈশ্বিক শান্তি সূচকে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে ভারত-পাকিস্তান
সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল পিস ইনডেক্স বা বৈশ্বিক শান্তি সূচক ২০২৬। অস্ট্রেলিয়া-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’ (আইইপি) প্রতি বছর এই প্রতিবেদন প্রকাশ করে।

আফগানিস্তানে ফের হামলা: ২৬ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের
পাকিস্তানের ভূখণ্ডে হামলা পরিচালনাকারী সন্ত্রাসীদের আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, তবে তালেবান সরকার বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তানে হামলা চালিয়ে ১১ শিশুকে হত্যা করল পাকিস্তান
আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় ১১টি শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানান।

আফগানিস্তানে হিজাববিরোধী বিক্ষোভ
হিজাব নীতি না মানার অভিযোগে পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানে নারীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)। মিশনটি তালেবান কর্তৃপক্ষকে মানুষের চলাফেরার স্বাধীনতা এবং আইনের চোখে সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

কাবুলে সরকার পরিবর্তনের ছক আঁকছে পাকিস্তান?
জাতিসংঘ জানিয়েছে, মার্চের শেষ নাগাদ পাকিস্তানি বোমায় ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কুনার প্রদেশের নারি জেলার ৩১ বছর বয়সী দেলাওয়ার খান বলেন, তার পরিবার এবং আরও অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। খাবার ও পানি জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

পাকিস্তান কেন আফগানিস্তানের ওপর ক্ষিপ্ত?
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ কেন বাড়তে পারে? যুক্তরাষ্ট্র যুদ্ধ আবার শুরু করলে কী হবে? যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের অবস্থান কী? এসব প্রশ্নের উত্তর নিয়ে চরচার সঙ্গে আলোচনা করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা।



