Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত তিনজন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৯
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত তিনজন নিহত
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহতদের মরদেহ জানাজার আগে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ২১ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

পাকিস্তানের বিমান হামলায় আজ সোমবার আফগানিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় তিন মাসের শান্তির পর প্রতিবেশী দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।”

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আফগান কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পাকিস্তানের সামরিক বাহিনী।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তানে জঙ্গিবাদ বাড়তে থাকায় সাবেক মিত্র দুই দেশের সম্পর্ক কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, কাবুল পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তেজনা বেড়ে যাওয়ার পর বছরের প্রথমার্ধে বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণে শত শত মানুষ নিহত হয়।

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

সোমবারের বিমান হামলার আগে শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় একটি পুলিশ স্থাপনায় ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালায়। এতে অন্তত ২৪ জন নিহত হয়, যাদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তা ছিলেন।

এদিকে আফগান সীমান্তবর্তী পার্শ্ববর্তী হাঙ্গু জেলায় গতকাল রোববার দুই পক্ষের পৃথক গোলাগুলিতে দুই কর্মকর্তাসহ ছয় পাকিস্তানি সেনা এবং আট জঙ্গি নিহত হয়েছে বলে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে।

কীভাবে আফগানিস্তান চালাচ্ছে তালেবানরা?Members of the Taliban participate in a rally to mark five years in power, in Kabul, August 15, 2026–Reuters

তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সোমবারের হামলায় কুনার প্রদেশের অন্তত একটি বাড়িতে আঘাত লাগে। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়।

তিনি বলেন, “পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমাবর্ষণ করা হয়েছে। এতে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

প্রাণঘাতী হামলা

এর আগে গত জুলাইয়ে আফগানিস্তান পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছিল। ইসলামাবাদ জানিয়েছিল, তাদের বাহিনী এসব ড্রোন প্রতিহত করে ভূপাতিত করেছে।

সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা ঘটে গত মার্চে। সে সময় কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। আফগান তালেবান জানিয়েছিল, হামলায় একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল।

ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে বলেছিল, তারা “সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তা অবকাঠামো” লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের বড় একটি বিমানবাহিনী রয়েছে। দেশটির ৪২২টি যুদ্ধবিমান ও ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে।

আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। তবে দেশটির অন্তত ছয়টি উড়োজাহাজ ও ২৩টি হেলিকপ্টার রয়েছে বলে জানা যায়। পাকিস্তানের সঙ্গে সংঘাতে অতীতে ড্রোনও ব্যবহার করেছে আফগানিস্তান।

বিষয়: নিহতকাবুলপাকিস্তানতালেবানআফগানিস্তানবিমান হামলাদক্ষিণ এশিয়া
সর্বশেষ
  • ১

    গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

  • ২

    পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত

  • ৩

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত তিনজন নিহত

  • ৪

    গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

  • ৫

    ‘এআই আসছে, আমার দোতারা কি বন্ধ হইছে’

সম্পর্কিত
  • গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

    গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

    রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে উপজেলার পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।

  • পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত

    পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত

    লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

  • যুবলীগ কর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দা

    যুবলীগ কর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দা

    ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে না পেয়ে তার বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে (৬০) গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আসক।

  • আজমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ

    আজমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ

    খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্লকেড কর্মসূচি স্থগিত