
আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় ১১টি শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানান।

জাতিসংঘ জানিয়েছে, মার্চের শেষ নাগাদ পাকিস্তানি বোমায় ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কুনার প্রদেশের নারি জেলার ৩১ বছর বয়সী দেলাওয়ার খান বলেন, তার পরিবার এবং আরও অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। খাবার ও পানি জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ আফগানিস্তানের সেই শেষ বিকল্প বাণিজ্য পথটিও বন্ধ করে দিয়েছে। বর্তমানে ইরান ও পাকিস্তান উভয় দেশই বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ায় আফগানিস্তান এখন আর কোনো সংযোগ সেতু নেই, বরং এটি এখন চারদিক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় কমপক্ষে ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

পাকিস্তান ও তালেবানের মধ্যে বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষের পর সরাসরি যুদ্ধের ডাক দিয়েছে পাকিস্তান। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন কেবলই কাগজের দলিল। সামরিক শক্তি বনাম গেরিলা অভিজ্ঞতা—এই সংঘাত কি ছড়িয়ে দেবে আঞ্চলিক অস্থিতিশীলতা?

ইসলামাবাদ জানিয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে উগ্রবাদী সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটি এই সহিংসতার বড় অংশের জন্য টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে।

বাংলাদেশের রাজনীতির নানা দিক নিয়ে চরচা আয়োজিত তীর্যক অনুষ্ঠানে খোলাখুলি কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

চার তালেবান কর্মকর্তাকে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

হোয়াইট হাউসের কাছে একটি বন্দুক হামলার ঘটনার পর ওয়াশিংটন সব আফগান অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এবং এই সিদ্ধান্ত এক মুহূর্তে হাজারো মানুষের ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলেছে।

বুধবারের সেই হামলার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। তাজিক সরকার হামলাকারীদের প্রতিবেশী দেশের অপরাধী দল হিসেবে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে এরা কাজ চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন।

এমএসএফ জানিয়েছে, তালেবানের জারি করা এই নির্দেশনা নারীদের চিকিৎসা গ্রহণের পথে বড় বাধা সৃষ্টি করেছে এবং জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আলোচনা ব্যর্থ হওয়ার কারণ, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য ইসলামাবাদ আফগানিস্তানকে জোর করেছিল। তিনি এই দাবিকে আফগানিস্তানের ‘সক্ষমতার’ বাইরে বলে বর্ণনা করেছেন।

আসিফ বলেন, “তালেবান নেতৃত্বকে আমি সন্মান করি, কিন্তু কাবুলে যারা নকশা করছে, তারা দিল্লির নিয়ন্ত্রণে।”তিনি দাবি করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে ছায়া যুদ্ধ করতে চাইছে এবং কাবুলকে ব্যবহার করছে। পাকিস্তান সীমান্তে আগের সংঘর্ষের সময়ও আসিফ তালেবানকে ‘ভারতের গর্ভে বসা’হিসেবে উল্লেখ করেছিলেন।

আসিফ বলেন, “তালেবান নেতৃত্বকে আমি সন্মান করি, কিন্তু কাবুলে যারা নকশা করছে, তারা দিল্লির নিয়ন্ত্রণে।”তিনি দাবি করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে ছায়া যুদ্ধ করতে চাইছে এবং কাবুলকে ব্যবহার করছে। পাকিস্তান সীমান্তে আগের সংঘর্ষের সময়ও আসিফ তালেবানকে ‘ভারতের গর্ভে বসা’হিসেবে উল্লেখ করেছিলেন।