Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগানি নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯: ২৪
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগানি নিহত

তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিনই আফগানিস্তানে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কাবুল। এ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

Advertisement

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

পাকিস্তানের পক্ষ থেকে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই দুই দেশই একে অপরকে হামলা চালানোর জন্য দোষারোপ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনা চলার সময়, দুর্ভাগ্যবশত আজ বিকেলে পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলদাকের দিকে গুলি চালিয়েছে।”

তিনি আরও বলেন, “ইসলামিক আমিরাতের বাহিনী আলোচনাকারী দলের প্রতি সম্মান দেখিয়ে এবং বেসামরিক হতাহতের আশঙ্কা এড়াতে এখন পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি।”

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, “আমরা আফগান পক্ষের প্রচারিত দাবিগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গুলি চালানো শুরু হয়েছিল আফগান দিক থেকে। এর জবাবে আমাদের নিরাপত্তা বাহিনী সংযত ও দায়িত্বশীলভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।”

বিষয়: তুরস্কপাকিস্তানআফগানিস্তানতালেবানসরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

  • ২

    ৫ লাখ টাকার বনসাই স্ত্রীকে উপহার!

  • ৩

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

  • ৪

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

  • ৫

    এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সম্পর্কিত
  • বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

  • বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালের উজিরপুরে একটি বাড়ি ও মন্দিরসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে। গতকাল রোববার উজিরপুর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ করেন জমির মালিক বরুণ মিত্র।

  • হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।