Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পাকিস্তানকে ‘চাপে’ রাখতে ভারতের পথেই হাঁটছে আফগানিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৩: ০২
পাকিস্তানকে ‘চাপে’ রাখতে ভারতের পথেই হাঁটছে আফগানিস্তান

পাকিস্তানের দিকে বয়ে যাওয়া কুনার নদীতে বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছে আফগানিস্তান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ভারপ্রাপ্ত পানিমন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর সোশ্যাল মাধ্যম ‘এক্স’-এ এই খবর নিশ্চিত করে বলেন, “আফগানদের তাদের নিজস্ব জলসম্পদ ব্যবস্থাপনার অধিকার আছে।”

Advertisement

পাকিস্তানের দিকে পানিপ্রবাহ সীমিত করার এই পদক্ষেপকে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে পাকিস্তানকে পানি সরবরাহ সীমিত করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

পাকিস্তানের সঙ্গে ২৬০০ কিলোমিটার ডুরান্ড লাইনে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেছে তালেবান। ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে সমর্থন করছে, যা তাদের সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত করছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎস পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এটি আফগানিস্তানে প্রবেশ করে এবং পরে কাবুল নদীতে মিশেছে। কাবুল নদী পরবর্তীতে পাকিস্তানে প্রবেশ করে সিন্ধু নদে মিলিত হয়। যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের, কৃষি এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উৎস। কুনার/কাবুল নদীতে বাঁধ নির্মিত হলে পাকিস্তান পানিসংকটে পড়বে।

২০২১ সালে ক্ষমতায় আসার পর তালেবান দেশজুড়ে নদী ও খালগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় আকারের প্রকল্প হাতে নিয়েছে।উত্তর আফগানিস্তানে ২৮৫ কিমি দীর্ঘ কোশ টোপা খাল নির্মাণ করছে তালেবান সরকার। যা পাঁচ লাখ পঞ্চাশ হাজার হেক্টর রুক্ষ জমিতে সেচ দেবে।

গত সপ্তাহে আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে আনুষ্ঠানিক সফরে এসেছিলেন। সেখানে দুই পক্ষ জলবিদ্যুৎ প্রকল্প ও কৃষি উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে।

বিষয়: পাকিস্তানআফগানিস্তানআফগান সরকারতালেবান শাসনতালেবাননদীভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

  • ২

    ৫ লাখ টাকার বনসাই স্ত্রীকে উপহার!

  • ৩

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

  • ৪

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

  • ৫

    এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সম্পর্কিত
  • বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

  • বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালের উজিরপুরে একটি বাড়ি ও মন্দিরসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে। গতকাল রোববার উজিরপুর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ করেন জমির মালিক বরুণ মিত্র।

  • হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।