চরচা ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে এই বোমা হামলা চালিয়েছে। এতে পাঁচটি ছেলে ও চারটি মেয়েসহ মোট নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। হামলায় ওয়ালিয়াতের বাড়িটি ধ্বংস হয়ে গেছে।
মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও বিমান হামলা হয়েছে। ওই হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।