Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদ্‌যাপন তালেবানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২০: ১৮
আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদ্‌যাপন তালেবানের
আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কাবুলে আয়োজিত কুচকাওয়াজে তালেবানের সদস্যরা। ১৫ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে তালেবান। এ উপলক্ষে আজ শনিবার তারা নিজেদের সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের সামনে সাঁজোয়া যানবাহন নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে পতাকা ও ব্যানার প্রদর্শন করা হয় এবং পশ্চিমা আধিপত্য থেকে মুক্তিকে তালেবান সরকার “বিজয় দিবস” হিসেবে উদ্‌যাপন করে।

তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এক ভিডিও বার্তায় বলেন, তাদের ক্ষমতায় প্রত্যাবর্তন “মনোবল, সাহস” এবং “আল্লাহর সহায়তার” ফল।

Advertisement
Advertisement
Advertisement

তবে তিনি অপ্রত্যাশিতভাবে স্বীকার করেন, এখনো “কিছু বিষয় ও সমস্যা” রয়ে যেতে পারে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তালেবানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আঞ্চলিক কর্মকর্তা হত্যার শিকার হয়েছে।

জুলাইয়ের শেষ দিকে বাদাখশান প্রদেশে তালেবানের তথ্য পরিচালক এক হামলায় নিহত হন। পরে ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশটির রাজধানীর মেয়রও এক হামলায় নিহত হয়েছেন।

তালেবান কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এসব খবর নিশ্চিত করেননি।

কূটনৈতিক অগ্রগতি

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেনা প্রত্যাহারের সময় তালেবান ক্ষমতায় ফিরে আসে। তখন তারা ১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর তুলনায় আরও উদারভাবে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, তালেবানের সেই প্রতিশ্রুতি দ্রুতই ব্যর্থ হয়।

তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কেন জরুরি?Taliban

২০২১ সাল থেকে তালেবান নারী ও মেয়েদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। ইউনেসকোর তথ্য অনুযায়ী, এর ফলে ২৫ লাখ নারী ও মেয়ে মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে। তাদের চলাফেরার স্বাধীনতাও সীমিত করা হয়েছে।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে আফগান নারীদের অর্ধেকই মাসে মাত্র এক বা দুবার বাড়ির বাইরে বের হন।

তালেবান বলছে, ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে।

ক্ষমতায় ফেরার পাঁচ বছর পরও তালেবান সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। আনুষ্ঠানিকভাবে সরকারকে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ হলো রাশিয়া।

তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও উত্তেজনাপূর্ণ। একসময় পাকিস্তান ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তবে ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ করছে।

তবে বিশ্লেষকদের মতে, নীরবে কিছু কূটনৈতিক অগ্রগতিও করেছে তালেবান। আফগানিস্তানে তাদের প্রভাবের সীমা এবং তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে কয়েকটি দেশ নতুন করে হিসাব-নিকাশ করছে।

বিষয়: যুক্তরাষ্ট্রনারীকাবুলপাকিস্তানকূটনীতিরাশিয়াইসলামাবাদনারী অধিকারতালেবান শাসনতালেবানআফগানিস্তান
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী