চট্টগ্রামের আবাসিক এলাকা নর্থ খুলশী হাউজিং সোসাইটিতে ‘হিলসাইড হ্যাভেন’ নিয়ে আসতে চলেছে বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস (বিটিআই)।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হিলসাইড হ্যাভেনে খোলামেলা স্পেস, আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রকৃতির কোল ঘেষে থাকার সূবর্ণ সুযোগ এনে দিয়েছে এই প্রজেক্টটি।
পরিকল্পিত লে-আউটের কারণে বছরজুড়েই ঘরে আসবে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস। সেই সাথে উপভোগ করা যাবে নর্থ খুলশীর মনোরম সেই পাহাড়ের হাতছানি।
আধুনিক গ্রাহকরা ‘ভ্যালু-ফর-মানি’ ব্যাপারটার দিকে সবসময়ই নজর দেন। সে দিক থেকে তারা খোঁজেন এমন অ্যাপার্টমেন্ট যা শুধু ভালো লোকেশন বা আধুনিক সুবিধাদিসম্পন্নই নয়, বরং একই সাথে তাদের জন্য নিশ্চিত করবে লং-টার্ম ভ্যালু, নিরাপত্তা এবং একটি উন্নতমানের লাইফস্টাইল। এসব মাথায় রেখেই এই প্রজেক্টের পরিকল্পনা এবং নকশা দাঁড় করানো হয়েছে।