
সাভারের সেই মাদরাসায় হামলা-লুটপাটের অভিযোগ হেফাজতের
সাভারে যে মহিলা মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
রাজধানীর ভাটারার একটি বাসায় ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) নামে এক অভিনেত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত নিলা আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে। তিনি মিডিয়া অঙ্গনে রিধিকা নামে পরিচিত ছিলেন। তিনি ভাটারা এলাকার একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি বলেন, “ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি দেখতে পেয়ে প্রেমিক হাসিবুর দ্রুত তার বাসায় পৌঁছান এবং তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মাজহারুল ইসলাম বলেন, “ঘটনার পর পরই প্রেমিক হাসিবুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা বিরোধ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন রিধিকা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’।

সাভারের সেই মাদরাসায় হামলা-লুটপাটের অভিযোগ হেফাজতের
সাভারে যে মহিলা মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব অনুষ্ঠিত
আজ রোববার সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে বিশ্বে শান্তি ও সুখ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

মক্কা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান
তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি) অনুমোদন করেছে পাকিস্তান। সৌদি আরব নতুন করে নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সহায়তার জন্য মিত্র খুঁজতে থাকার সময় এ ঘোষণা দিয়েছে পাকিস্তান। খবর মিডল ইস্ট আই।

এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী
ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।