
চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব অনুষ্ঠিত
আজ রোববার সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে বিশ্বে শান্তি ও সুখ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
চরচা ডেস্ক

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি) অনুমোদন করেছে পাকিস্তান। সৌদি আরব নতুন করে নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সহায়তার জন্য মিত্র খুঁজতে থাকার সময় এ ঘোষণা দিয়েছে পাকিস্তান। খবর মিডল ইস্ট আই।
স্থানীয় সময় গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ৭ আগস্ট তিন দেশের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন প্রক্রিয়া পাকিস্তান ও সৌদি আরব সম্পন্ন করেছে।
চুক্তিটি এখনও তিনটি দেশের সবার অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেনি। তুরস্ক এখনও এর অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মক্কায় এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে অন্য দেশগুলো সম্মিলিতভাবে প্রতিরক্ষা সহায়তা দেবে। পরিস্থিতি অনুযায়ী এই সহায়তার ধরন ও মাত্রা নির্ধারণ করা হবে।
গত ৫ অক্টোবর তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা বৈঠকের পর চুক্তিটি বাস্তবায়নের দিকে এগিয়েছে। বৈঠকে সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশগুলোর অভ্যন্তরীণ আইন মেনে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা মোতায়েনের আহ্বান জানানো হয়।
ইসলামাবাদ এই চুক্তিকে প্রতিরক্ষামূলক এবং জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে।
আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো। ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর কয়েক মাস পর ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা আলোচনা করছেন বলে খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব অনুষ্ঠিত
আজ রোববার সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে বিশ্বে শান্তি ও সুখ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী
ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
সৌদি আরবের বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সাংবাদিকদের পেটানোর হুমকি, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের পেটানোর হুমকির দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।