Advertisement

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতসন্ধ্যা ‘শিকড়ের সুর’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতসন্ধ্যা ‘শিকড়ের সুর’
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতসন্ধ্যা ‘শিকড়ের সুর’।

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সঙ্গীতসন্ধ্যা ‘শিকড়ের সুর’।

Advertisement

আগামী ২১ আগস্ট (শুক্রবার) রাজধানীর ধানমণ্ডির ৪২, ভাষা সৈনিক এম. এ. মতিন রোডে অবস্থিত ‘রাশিয়ান হাউসে’ বসবে সঙ্গীতের এই বিশেষ আসর।

সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউবি মিডিয়ার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান পরিবেশনায় থাকবেন কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ ও সুরসাধক আলমগীর পারভেজ সুমন।আয়োজক সূত্রে জানা গেছে, শাস্ত্রীয় সংগীতের ভিত্তিতে গড়ে ওঠা আলমগীর পারভেজ সুমনের পরিবেশনায় বাংলা গান, উর্দু গজল, লোকসংগীত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংগীতধারার সমন্বয় থাকবে। সংগীত, স্মৃতি ও সাংস্কৃতিক শিকড়কে ঘিরেই সাজানো হয়েছে এ আয়োজন।

আগামী ২১ আগস্ট বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবে। সীমিত আসনের এ আয়োজনে প্রায় ১০০ থেকে ২০০ জন আমন্ত্রিত ও টিকিটধারী অতিথি অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Advertisement

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরোয়া ও শিল্পসমৃদ্ধ পরিবেশে সংগীতপ্রেমী এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে এ আয়োজন করা হচ্ছে। সীমিত আসন থাকায় আগ্রহীদের আগাম বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের সঙ্গে ০১৭১২-৮৭৩৮২৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।