Advertisement

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
সচিবালয়ে বিএনপির শীর্ষপর্যায়ের বৈঠকে রাষ্ট্রপতির নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল। ছবি: বিএনপি প্রেস উইং

অবশেষে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল ক্ষমতাসীন দলটি।

Advertisement

গত কিছু দিন ধরেই গণমাধ্যমে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম শোনা যাচ্ছিল। সেই বিষয়টিই আনুষ্ঠানিক ঘোষণা দিল বিএনপির।

আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

Advertisement

রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন।

সেখান থেকে বেরিয়ে রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন। দলের মহাসচিব কে হবেন জানতে চেইলে রিজভী বলেন, “এ ব্যাপারে দলের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক এখনো চলছে।”

বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

এবার জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদকে প্রার্থী করেছ। ফলে ৩৫ বছর পর দ্বিতীয়বারের রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্য ভোট হতে যাচ্ছে।