Advertisement

স্পেনের জনপ্রিয় পর্যটন শহর গ্রানাডায় ভূমিকম্প, ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

স্পেনের জনপ্রিয় পর্যটন শহর গ্রানাডায় ভূমিকম্প, ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত
দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি গাড়ির পাশে পুলিশ সদস্যরা এলাকা পরিষ্কার করছেন। ১৫ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

দক্ষিণ স্পেনের জনপ্রিয় পর্যটন শহর গ্রানাডা শহরে আজ শনিবার ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আঞ্চলিক সরকার জানিয়েছে, এতে বেশ কিছু বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয় সময় রাত ১টার কিছু পর আলহেন্দিনের মহানগর এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্পেনের টেলিভিশন চ্যানেল টিভিই-তে প্রচারিত ছবিতে পর্যটন শহরটির রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে এবং কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। আন্দালুসিয়ার জরুরি পরিষেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে।

Advertisement

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস-প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো শনিবার এক্সে দেওয়া এক পোস্টে জানান, কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

তিনি বলেন, “আপনি যদি গ্রানাডায় থাকেন, ভূমিকম্প অনুভব করে থাকেন, আপনি নিরাপদে থাকেন এবং আপনার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি না থাকে, তাহলে শান্ত থাকুন এবং অপ্রয়োজনীয়ভাবে ভবনে প্রবেশ বা বের হওয়া এড়িয়ে চলুন।”

তিনি আরও সতর্ক করে বলেন, “রাস্তায় থাকলে ভবনের সামনের অংশ, কার্নিশ, বারান্দা, দেয়াল এবং পড়ে যেতে পারে এমন অন্যা স্থাপনা থেকে দূরে থাকুন।