Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আফগানিস্তানে ফের হামলা: ২৬ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৭: ৫৩
আফগানিস্তানে ফের হামলা: ২৬ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবার নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান এই হামলায় ২৬ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করেছে। তবে তালেবান সরকারের দাবি, নিহতদের মধ্যে ১১ জন শিশুসহ অন্তত ১৩ জন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন। বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তজুড়ে কিছু নির্দিষ্ট স্থানে বিমান হামলা চালানো হয়েছে। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, এই অভিযানে ২৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের ৪টি আস্তানা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর মধ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি গোপন আস্তানা ও একটি গোলাবারুদের মজুত রয়েছে।

তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পাকিস্তানের হামলাকে ‘অপরাধ ও আগ্রাসন’ বলে বর্ণনা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

এক্সে এক পোস্টে তিনি দাবি করেন, মঙ্গলবার শেষ রাতে পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। এই হামলায় ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধসহ মোট ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৪ জন নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন বলে তিনি জানান।

পাকিস্তানের ভূখণ্ডে হামলা পরিচালনাকারী সন্ত্রাসীদের আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, তবে তালেবান সরকার বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। পাকিস্তান আফগানিস্তানে হামলা চালানোর পর আফগান বাহিনী পাল্টা আক্রমণ চালালে পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। পরবর্তীতে গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনায় তা ভেঙে পড়ে।

গত কয়েক সপ্তাহের কিছুটা শান্ত পরিস্থিতির পর মঙ্গলবারের এই বিমান হামলা দুই দেশের সীমান্ত উত্তেজনাকে আবারও চরম পর্যায়ে নিয়ে গেল।

বিষয়: পাকিস্তানআফগানিস্তানআফগান সরকারবিমান হামলাতালেবানজঙ্গি
সর্বশেষ
  • ১

    নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

  • ২

    এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

  • ৩

    এশিয়ান গেমসে বাংলাদেশ ৪৮ বছরে, পদক মাত্র ১৫!

  • ৪

    শিক্ষকরা কি টিকটক করবে? প্রতিমন্ত্রী বললেন, কেন করবে না?

  • ৫

    এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?

সম্পর্কিত
  • নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

    নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন। নিউইয়র্কে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একের পর এক উচ্চপর্যায়ের অনুষ্ঠান, দ্বিপক্ষীয় বৈঠক এবং কূটনৈতিক তৎপরতায় কাটছে তার সময়। খবর বাসসের।

  • এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

    এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

  • উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে