
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চার তালেবান কর্মকর্তাকে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
স্থানীয় সময় শনিবার এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। খবর রয়টার্সের।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে জানান, তালেবানের তিন মন্ত্রী এবং তাদের প্রধান বিচারপতির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মেয়েশিশু ও নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা এবং জনজীবনে অংশগ্রহণের সুযোগ সীমিত করে রাখার অভিযোগ রয়েছে।
ওং আরও বলেন, আফগান জনগণের ওপর তালেবানের দমন-পীড়নের বিরুদ্ধে চাপ বাড়াতে নেওয়া অস্ট্রেলিয়ান সরকারের নতুন কাঠামোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর অন্যান্য দেশের সঙ্গে অস্ট্রেলিয়াও আফগানিস্তান থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেয়। যারা ন্যাটো-সমর্থিত আন্তর্জাতিক বাহিনীতে যুক্ত ছিল।
তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই নারী ও মেয়েশিশুদের ওপর দমনমূলক পদক্ষেপ নিতে শুরু করে। এরমধ্যে রয়েছে শিক্ষা ও কাজের ওপর নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ। এসব কারণে কঠোর সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার।
তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে হাজারো নারী ও শিশুকে সরিয়ে এনে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। তবে এখনও সেখানে বহু মানুষ মানবিক সহায়তার ওপরই নির্ভরশীল।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।