ইরাক

অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে মধ্যপ্রাচ্য
এই মৌলিক পরিবর্তনগুলো নিশ্চিত করা না গেলে সাম্প্রতিক সব রক্তক্ষয় ও ধ্বংসযজ্ঞ কেবল ‘শব্দ ও উত্তেজনার’ এক অর্থহীন মহড়া হিসেবেই রয়ে যাবে এবং বর্তমান যুদ্ধবিরতিটি পরবর্তী নতুন কোনো ধ্বংসাত্মক যুদ্ধের ক্ষণগণনা হিসেবে কাজ করবে।

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০
ইরাকের বিভিন্ন অবস্থানে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন জানিয়েছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)।

ইরাকে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে
গ্রিনিচ মান সময় ১১টা ৪৫ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ১৪ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ২৩ ডলারে দাঁড়ায়।

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮
নিজেদের জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সের’ (পিএমএফ) আট সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার
বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি অপরাধী ট্রাম্পকে হত্যা করবে কিংবা যে ব্যক্তি এই পুরস্কারের অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নেবে তাকে এই অর্থ প্রদান করা হবে।

ইরাকের প্রধানমন্ত্রী কেবল নামে, ক্ষমতায় নয়
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সাম্প্রতিক ওয়াশিংটন সফরটি বাগদাদের রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিকে নতুন রূপ দেওয়া তীব্র চাপকে প্রকাশ্যে নিয়ে এসেছে। আল জাজিরায় লেখা সাংবাদিক জসিম আল-আজাবির এক নিবন্ধে উঠে এসেছে এই রাজনৈতিক সমীকরণ। গত মঙ্গলবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব

যুদ্ধবিমান পাহারায় ইরানে খামেনির মরদেহ
ইরাক থেকে ইরানে ফিরিয়ে আনা হলো নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহ। ৯ জুলাই মাঝআকাশে ধারণ করা এই বিশেষ ফুটেজে দেখা যাচ্ছে, খামেনির কফিন বহনকারী বিমানটিকে মাঝআকাশে নিরাপত্তা দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইরানি বিমান বাহিনীর যুদ্ধবিমান।

পবিত্র কোম শহরে খামেনির মরদেহ
কর্মসূচি অনুযায়ী, ইরানের সবচেয়ে পবিত্র তীর্থভূমি মাশহাদ শহরে আগামী বৃহস্পতিবার খামেনির মরদেহ সমাহিত করার কথা রয়েছে। তবে তার আগে শেষ শ্রদ্ধার জন্য তার মরদেহ ইরান ও ইরাকের শিয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় শহরগুলোতে নেওয়া হচ্ছে। এখন খামেনির মৃতদেহ আছে পবিত্র শহর কোমে।

ইরানের শীর্ষ নেতাকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত নাজাফ ও কারবালা
শিয়া মতাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে পরিচিত ইরাকের নাজাফ এবং ঐতিহাসিক কারবালা শহর এখন এক মহাউপলক্ষে প্রস্তুত হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আগামী ৮ জুলাই ইরাকে নেওয়া হবে।

আজই এমবাপ্পের রেকর্ড? নাকি ইরাকই হবে ফ্রান্সের ‘কেপ ভার্দে’?
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, হাঁফ ছেড়ে বাঁচল ফ্রান্স – সেনেগালের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও ভুগেছে ফ্রান্স। আজ দ্বিতীয় ম্যাচে ইরাককে সামনে পেয়ে গোল উৎসব করবেন এমবাপ্পে? হ্যাটট্রিক করে মেসিকে পেছনে ফেলে হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা?

বাবা খুন, ভাই নিখোঁজ, ইরাকি তারকার জীবন-সংগ্রাম
যুদ্ধবিধ্বস্ত এক দেশ ইরাক। প্রজন্মের পর প্রজন্ম এই দেশের কেটে গেছে যুদ্ধের হিংস্রতায়, রক্ত আর ধ্বংসযজ্ঞের মধ্যে। এর মধ্যেই আইমেন হোসেনের বড় হওয়া। তার গল্পটা সাধারণ কোনো ফুটবলারের গল্প নয়।

ইরান শুরু মাত্র, আরও সংঘাতের অপেক্ষায় বিশ্ব
বাস্তবতা হলো, এই সামগ্রিক যুদ্ধে ইসরায়েলই সবচেয়ে বড় পরাজিত পক্ষ। গাজা, লেবানন, ইয়েমেন, পশ্চিম তীর, সিরিয়া, ইরাক এবং সর্বোপরি ইরানের মতো সাতটি ভিন্ন ফ্রন্টে একযোগে সামরিক শক্তি প্রয়োগ করে হুমকি নির্মূল করার যে নতুন ইসরায়েলি কৌশল নেওয়া হয়েছে, তা দেশটিকে কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা দিতে পারছে না।

ইরাকের গোল ৪০ বছর পর, হালান্ডের জোড়া গোলে জিতল নরওয়ে
আর্লিং হালান্ড একটু দেরি করেই এসেছেন বিশ্বকাপের মঞ্চে। তবে অভিষেকটা রাঙালেন নিজের মতো করেই। বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৪–১ গোলে হারিয়েছে নরওয়ে। হালান্ড করেছেন জোড়া গোল।

বিশ্বকাপ খেলতে আসা ইরাক তারকাকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
৩০ বছর বয়সী আয়মান ইরাকের অন্যতম সেরা খেলোয়াড়। দলে আছেন ইপসউইচ টাউনের আলী আল হামাদি ও ইউসুফ আমিনের মতো খেলোয়াড়।

সোলাইমানি ‘হত্যার’ প্রতিশোধ নিতে ট্রাম্পের মেয়েকে খুনের ষড়যন্ত্র
প্রতিবেদনে আরও বলা হয়, আল-সাদির সঙ্গে ইরাকভিত্তিক কাতাইব হিজবুল্লাহ ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যোগাযোগ ছিল।

৩৫ বছর আগে ৮ হাজার আমেরিকান সৈন্য কেন এসেছিল বাংলাদেশে?
৩৫ বছর আগে আমেরিকান সৈন্য কেন এসেছিল বাংলাদেশে? প্রায় ৮ হাজার মেরিন সেনা আর সামরিক যান ৪২ দিন আবস্থান করেছিল চট্টগ্রাম–কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে। নাহ! তারা এ দেশে যুদ্ধ করতে আসেনি, ইরাক বা ইরানের মতো গণবিধ্বংসী অস্ত্রের খোঁজেও আসেনি। তারা বাংলাদেশে চালিয়েছিল ‘অপারেশন সি অ্যাঞ্জেল’।

এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ২০ লাখ সোলার প্যানেল স্থাপন
ইরাকের বসরায় ২০ লাখ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ‘বসরা সান’ প্রকল্প হাতে নিয়েছে ইরাক সরকার।

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সরকার গঠন নিয়ে চলমান টানাপোড়েনের অবসান ঘটিয়ে ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি দেশটির ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইরান কেন ইরাকের সমর্থন পাচ্ছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। ইতিমধ্যে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। সবাই চাইছে দ্রুত এই যুদ্ধ শেষ হোক। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের আলোচনায়।

ইরাকের ভেতরের যুদ্ধটা কেন ধ্বংসাত্মক?
শান্তি আলোচনার কথা বলে আমেরিকা কি ছলনার আশ্রয় নিচ্ছে? এই যুদ্ধের পরিণতি কী? শান্তিচুক্তিতে আমেরিকা ও ইসরায়েলেরও কি শর্ত থাকবে? চরচার সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা



