Advertisement

ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
চুয়েটে আবার কমপ্লিট শাটডাউন। ছবি: উইকিমিডিয়া কমনস

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শাটডাউন কর্মসূচিতে চুয়েটের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

গতকাল বুধবার রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালেদ বিন শামস বলেন, “বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। কিন্তু চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয়া হয়েছে।”

Advertisement

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমের পুনর্বহালের দাবিতে পরদিন থেকে শাটডাউন কর্মসূচি শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

টানা ৩৬ দিন চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার ঘোষণা দেয়।গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তাদের দাবির সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে আবারও শাটডাউন কর্মসূচি শুরু করলো।