Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কেন চুরি হয়নি ল্যুভ জাদুঘরের সবচেয়ে দামি রত্ন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৯: ২৪
কেন চুরি হয়নি ল্যুভ জাদুঘরের সবচেয়ে দামি রত্ন?

প্যারিসের ল্যুভ জাদুঘরে ঘটেছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। চারজন চোরের একটি দল স্কুটার চেপে পালিয়ে যায় ফ্রান্সের রাজপরিবারের আটটি অমূল্য রত্ন নিয়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো তারা জাদুঘরের সবচেয়ে বিখ্যাত রত্নগুলোর একটি, ভারতের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্কযুক্ত এবং ‘অভিশপ্ত’ হিসেবে পরিচিত রিজেন্ট ডায়মন্ড ছুঁয়েও দেখেনি।

Advertisement

প্যারিসের প্রসিকিউটর লর বেকো জানান, চুরি হওয়া অলংকারগুলোর মধ্যে ছিল রাজপরিবারের ব্যবহৃত মুকুট, হার ও ব্রোচ, যেগুলোর মোট মূল্য প্রায় ৮৮ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১০২ মিলিয়ন মার্কিন ডলার।

চুরিটি ঘটে মাত্র আট মিনিটে, গত ১৯ অক্টোবর, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে দুঃসাহসিক জাদুঘর ডাকাতির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

চোরেরা নিয়ে যায় ফরাসি রাজপরিবারের অমূল্য কিছু রত্ন, যার মধ্যে ছিল সম্রাজ্ঞী ইউজেনি-নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রীর মুক্তোর মুকুট ও হীরের বোডিস বো, নেপোলিয়নের উপহার দেওয়া পান্নার নেকলেস ও কানের দুল, যা তিনি তাঁর স্ত্রী মেরি-লুইকে দিয়েছিলেন। এছাড়াও চুরি হয়েছে রানি মেরি-আমেলি দ্য বোরবন এবং রানি হরটেন্স অব হল্যান্ড-এর ব্যবহৃত নীলার অলংকার সেট।

Advertisement
Advertisement
Advertisement

সবচেয়ে দৃষ্টিনন্দন ছিল সম্রাজ্ঞী ইউজেনির ঝাড়বাতির মতো হীরের অলংকার যার নাম রিলিক্যুয়ারি ব্রোচ। এই ব্রোচ ফ্রান্স সাম্রাজ্যের ঐতিহ্যের এক প্রতীকী নিদর্শন।

কিন্তু চুরি হওয়া জিনিস থেকেও চুরি না হওয়া একটা জিনিসই তদন্তকারীদেরকে বেশি অবাক করেছে। চোর ছুঁয়েও দেখেনি ফ্রান্সের সবচেয়ে দামি রত্ন রিজেন্ট ডায়মন্ড।

রিজেন্ট ডায়মন্ডের ইতিহাস

‘রিজেন্ট ডায়মন্ড’-এর ইতিহাস ভারত থেকেই শুরু। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত গোলকোন্ডা অঞ্চলের কোল্লুর খনি থেকে ১৭শ শতকের শেষ দিকে এক শ্রমিক এটি আবিষ্কার করেছিলেন বলে কথিত রয়েছে। বলা হয় ওই শ্রমিক ৪১০ ক্যারেটের হীরেটি নিজের পায়ের ক্ষতের ভেতর লুকিয়ে খনি থেকে পাচার করেন। পরে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) যাওয়ার পথে তিনি এক ইংরেজ জাহাজের ক্যাপ্টেনের সাহায্যে হীরাটি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু সেই ক্যাপ্টেন বিশ্বাসঘাতকতা করে। ওই শ্রমিককে হত্যা করে হীরেটি নিজের দখলে নেন।

Sapphire
Sapphire

পরবর্তীতে হীরাটি ঘষামাজা করে বিক্রি করা হয়। শেষমেশ এটি কিনে নেন ফিলিপ দ্বিতীয়, ডিউক অব অরলিয়াঁ, যিনি তরুণ রাজা লুই পঞ্চদশের অভিভাবক বা ‘রিজেন্ট’ ছিলেন। সেখান থেকেই হীরেটির নাম হয় ‘রিজেন্ট ডায়মন্ড’।

১৮ ও ১৯ শতক জুড়ে এটি শোভা পেয়েছে লুই পঞ্চদশ ও লুই ষোড়শের রাজমুকুটে, এমনকি মারি আঁতোয়ানেতের টুপিতেও বসানো হয়েছিল। ফরাসি বিপ্লবের পর এটি যায় নেপোলিয়ন বোনাপার্টের হাতে, যিনি নিজের তলোয়ারের হাতলে এই হীরাটি বসিয়ে ব্যবহার করেছিলেন সাম্রাজ্যিক ক্ষমতার প্রতীক হিসেবে।

রিজেন্ট ডায়মন্ড কি সত্যিই অভিশপ্ত?

চোখ ধাঁধানো সৌন্দর্য থাকা সত্ত্বেও রিজেন্ট ডায়মন্ড বহুদিন ধরেই অভিশাপ ও দুর্ভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত। যে খনি শ্রমিক এটি প্রথম খুঁজে পেয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। পরে রাজা লুই ষোড়শ ও রানি মারি আঁতোয়ানেত দুজনকেই ফরাসি বিপ্লবের সময় মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর নেপোলিয়ন বোনাপার্ট নিজেও জীবনের শেষদিকে দুইবার নির্বাসিত হন এবং সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন।

এই সব রক্তাক্ত ইতিহাস থেকেই জন্ম নিয়েছে রিজেন্ট ডায়মন্ডের এই কুখ্যাতি। ফরাসি শিল্পজগতের অনেকে ধারণা করছেন, ল্যুভ জাদুঘরের চোরেরা হয়তো সেই অভিশাপের কথা জান আর সেই কারণেই তারা সব কিছু নিয়ে গেলেও রিজেন্ট ডায়মন্ডে হাত দেয়নি।

বিষয়: ফরাসিফ্রান্সরাজাচুরিজাদুঘরভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।