Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আইএসের সিরিয়ার ঘাঁটিতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮: ৫৫
আইএসের সিরিয়ার ঘাঁটিতে যুক্তরাজ্য-ফ্রান্সের যৌথ হামলা

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ফরাসি বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ব্যবহৃত একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের প্রাচীন নগরী পালমিরার ঠিক উত্তরে পাহাড়ি এলাকায় অবস্থিত।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, “ওই স্থাপনাটিতে অস্ত্র ও বিস্ফোরক মজুত ছিল এবং আমাদের বিমানগুলো বিশেষ প্রযুক্তি নির্দেশিত বোমা ব্যবহার করে স্থাপনাটির একাধিক প্রবেশ টানেলকে লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।”

শনিবার গভীর রাতে চালানো ওই হামলায় বেসামরিক কোনো মানুষের ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলেও জানানো হয়।

২০১৯ সাল পর্যন্ত আইএস সিরিয়া ও ইরাকের কিছু অংশে জিহাদি শাসন কায়েম করেছিল।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, “আমাদের যুক্তরাজ্যের নেতৃত্ব এবং আমাদের মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যেকোনো ধরনের পুনরুত্থান এবং তাদের বিপজ্জনক ও সহিংস মতাদর্শ নির্মূল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

মন্ত্রণালয় জানায়, ২০১৯ সাল থেকে সংগঠনটির যেকোনো সম্ভাব্য পুনরুত্থান ঠেকাতে রয়্যাল এয়ার ফোর্স সিরিয়ার আকাশে টহল চালিয়ে আসছে।

হিলি আরও বলেন, “এই অভিযানে জড়িত আমাদের সশস্ত্র বাহিনীর সব সদস্যকে তাদের পেশাদারিত্ব ও সাহসের জন্য আমি ধন্যবাদ জানাই। তারা ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের সময়ও তাদের দায়িত্বপালনে রত। যারা আমাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে, সেই বিপজ্জনক সন্ত্রাসীদের নির্মূল করার এই অভিযান প্রমাণ করে যে আমাদের সশস্ত্র বাহিনী সারা বছরই প্রস্তুত দেশে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদেশে যুক্তরাজ্যের দৃঢ় অবস্থান বজায় রাখতে।”

২০১৪ সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে রয়্যাল এয়ার ফোর্স ড্রোন ও মানবচালিত বিমান ব্যবহার করে আইএস যোদ্ধা ও তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘের মতে, সিরিয়া ও ইরাকে এখনও আইএসের প্রায় ৫,০০০ থেকে ৭,০০০ যোদ্ধা রয়েছে।

বিষয়: যুক্তরাজ্যঅস্ত্রফ্রান্সসেনাবাহিনীবিমান বাহিনীসিরিয়াসশস্ত্র বাহিনীআইএসপ্রতিরক্ষা মন্ত্রণালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।