ইউরোপীয় ইউনিয়ন

বাবার গ্রেপ্তারের পর প্রথম প্রকাশ্যে মেগান মার্কেল
মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে।

ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে, তবে পুরোটাই স্পেনের বাজারে
পরিসংখ্যান বলছে, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কয়েকটি দেশের ওপর নির্ভরশীল। বিশেষ করে স্পেনের বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি না হলে চার মাসে ইইউতে রপ্তানি প্রায় স্থবির থাকত।

চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৩৭৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক কম থাকলেও যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে ভালো প্রবৃদ্ধি হয়েছে।

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
পোল্যান্ডের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক নগরী ক্রাকোভ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। প্রতি বছর এখানে দেড় কোটিরও বেশি দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। এমন একটি ব্যস্ততম স্থানে হামলায় পুরো দেশজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিরাপদ অভিবাসনে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে ইতালি
প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালীয় ভাষার প্রাথমিক শিক্ষা, ইতালির নাগরিক জীবন ও সমাজ সম্পর্কে মৌলিক ধারণা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মক্ষেত্র অনুযায়ী পেশাগত যোগ্যতা অর্জনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার জবাব দিলেন আইসিসি প্রেসিডেন্ট
আকানে বলেন, বিচারক, কৌঁসুলি এবং প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে হুমকির মুখে ফেলে যুক্তরাষ্ট্র যে ‘অস্বাভাবিক’ ও ‘নজিরবিহীন’ পদক্ষেপ নিয়েছে, তার কারণেই জাতিসংঘের সাধারণ পরিষদে তাকে ভার্চ্যুয়ালি বক্তব্য দিতে হচ্ছে।

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে
জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে নিট অভিবাসন কমে ৬ লাখ ৪৯ হাজারে দাঁড়ায়। ২০২৫ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে তা আরও কমে ২ লাখ ৪ হাজারে নেমে আসে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া ১২ মাসে নিট অভিবাসনের সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার।

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১১ জন আহতও হয়েছেন বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ারা যাবে কোথায়?
চরম ঝুঁকি ও অভূতপূর্ব সম্ভাবনার এই সন্ধিক্ষণে বিশ্ব পরাশক্তিগুলো সাধারণত ছোট বা মাঝারি দেশগুলোর প্রতি কোনো ধরনের সহানুভূতি বা উদারতা দেখায় না। আর ঠিক এখানেই লুকিয়ে রয়েছে মাঝের সারির দেশগুলোর আসল অস্তিত্বের সংকট।

ইইউ ধ্বংস করে দিচ্ছে ইউরোপের দেশগুলোকে
ফ্রান্সে স্কুলগুলোর পরিস্থিতির অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে।

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে।

বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বৈঠকে বৈধ অভিবাসনের গতি বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

ইউক্রেন যুদ্ধ অবসানে মায়ামিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের বৈঠক
মায়ামির বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাশাপাশি ইউক্রেনের প্রতিনিধিদল এবং ইউরোপ ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন।

কানাডাকে নিজেদের ‘সহযোগী সদস্য’ বানাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন
ভন ডার লেন বলেন, “আমাদের অংশীদারত্বগুলোকে জরুরিভাবে নতুন করে ভাবতে হবে। তাই কানাডাকে ইইউর প্রথম সহযোগী সদস্য করার পথ খুলতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।”

আয়ারল্যান্ডে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছে
মন্ত্রী জিম ও’ক্যালাহান বলেন, নাগরিকত্বের আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হবে আবেদনকারীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার প্রমাণ দেওয়া, যাতে তিনি ‘রাষ্ট্রের ওপর বোঝা’ হয়ে না দাঁড়ান।

ইইউর সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তির আলোচনা: বাণিজ্যমন্ত্রী
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, জার্মানির বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর রাশিয়া মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যেটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করবে।

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সুযোগ আগামী গ্রীষ্ম পর্যন্ত: জেলেনস্কি
জেলেনস্কি বলেন, প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানে চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন থেকে শুরু করে ২০২৭ সালের গ্রীষ্মের শেষ পর্যন্ত একটি সুযোগ তিনি দেখতে পাচ্ছেন।

টেকসই সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে: ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, “বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্ব আরও কৌশলগত ও রাজনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। টেকসই সম্পর্ক নির্ভরতা নয়, বরং সহযোগিতা, জোট এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে।”





