Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়ার অর্থ নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইইউ নেতারা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৭
রাশিয়ার অর্থ নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইইউ নেতারা

‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’ বাংলা প্রবাদটি বাস্তবে প্রয়োগ করবেন কি না তা নিয়েই বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে অর্থায়নের জন্য জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেছেন।

ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জমা আছে, সেই সম্পদ জামানত হিসেবে ব্যবহার করে কিয়েভকে একটি বড় অঙ্কের ঋণ দেওয়া হবে, যাতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে।

ইইউ কর্মকর্তাদের মতে, রাশিয়ার যুদ্ধ ইউরোপের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, ফলে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

Advertisement
Advertisement
Advertisement

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস বলেন, একটি কার্যকরী সিদ্ধান্তে পৌঁছাতে প্রয়োজন হলে নেতারা যতক্ষণ দরকার ততক্ষণ আলোচনা চালাতে প্রস্তুত। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক কঠোর ভাষায় হুঁশিয়ারি করেন, ইউরোপকে এখনই পদক্ষেপ নিতে হবে, নচেৎ ভবিষ্যতে শুধু ইউক্রেন নয়, পুরো মহাদেশকেই আরও বড় মূল্য দিতে হবে।

ইউরোপীয় কমিশনের পরিকল্পনা হলো, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ, যার বড় অংশ বেলজিয়ামের ক্লিয়ারিং হাউস ইউরোক্লিয়ারে রাখা আছে। তবে বেলজিয়াম সম্ভাব্য আইনি চ্যালেঞ্জ ও আর্থিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইতালিসহ আরও কয়েকটি দেশও একই ধরনের আশঙ্কা জানিয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার পার্লামেন্টে জানান, সম্ভাব্য মামলার ঝুঁকি বা তারল্য সংকট থেকে দেশকে রক্ষার মতো যথেষ্ট নিশ্চয়তা তিনি এখনো দেখেননি।

রাশিয়া এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। একে অবৈধ বলে আখ্যা দিয়েছে এবং পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। মস্কো ইতিমধ্যে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে বিপুল ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে, যা বেলজিয়ামসহ অন্যদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

তবুও অনেক ইইউ নেতা মনে করেন, দ্রুত সমাধান বের করা অত্যন্ত জরুরি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েন বলেছেন, আগামী দুই বছরের জন্য ইউক্রেনের অর্থায়ন নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তিনি শীর্ষ সম্মেলন ছাড়বেন না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি উপস্থিতি কিয়েভের তীব্র উদ্বেগের ইঙ্গিত দেয়, কারণ কর্মকর্তারা সতর্ক করেছেন যে ইইউ-এর সহায়তা না পেলে আগামী বছরের মাঝামাঝি সময়ে ইউক্রেনের অর্থ নিঃশেষ হয়ে যেতে পারে।

ইউক্রেনকে অর্থ দেওয়ার বিকল্প উপায় থাকলেও সেগুলো জটিল। যৌথভাবে ইইউ ঋণ দিতে চাইলে সব সদস্য দেশের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন, যা কার্যত অসম্ভব। হাঙ্গেরি ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় ভেটো দেওয়ার কথা বলেছে। আবার কোনো দেশ স্বতন্ত্রভাবে অর্থায়ন করতে চাইলে সেই দেশের জাতীয় ঋণ বাড়বে, উপরন্তু তাতে ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নেই। তাই কূটনীতিকদের মতে, জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারই একমাত্র কার্যকর পথ।

শীর্ষ সম্মেলনের আলোচনায় মূলত এমন একটি কাঠামো খোঁজা হচ্ছে, যা বেলজিয়ামকে আশ্বস্ত করবে এবং একই সঙ্গে অন্য ইইউ দেশগুলোর কাছেও গ্রহণযোগ্য হবে। অনেক নেতা আশাবাদ প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

বিষয়: রাশিয়াইউরোপীয় কমিশনইউক্রেনইউরোপীয় ইউনিয়নইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।