Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

১৩ লাখ রোহিঙ্গার ‘বোঝা বহন করতে পারছে না’ বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৯: ১৫
১৩ লাখ রোহিঙ্গার ‘বোঝা বহন করতে পারছে না’ বাংলাদেশ

বাংলাদেশ আশ্রয় দেওয়া ১৩ লাখ রোহিঙ্গার ‘বোঝা’ বহন করতে পারছে না বলে জাতিসংঘে জানিয়েছে। মিয়ানমারের বাস্তুচ্যুত এই নাগরিকদের ফেরাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

Advertisement

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করেছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন জানায়, ১০৫টি দেশ এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে।

প্রস্তাবটিতে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে। প্রস্তাব গৃহীত হওয়ার পর, বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানায়।

Advertisement
Advertisement
Advertisement

২০১৭ সাল থেকে প্রতি বছরই প্রস্তাবটি গ্রহণ করা হচ্ছে। তবে গত আট বছরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীটির প্রত্যাবাসনের জন্য কোন কার্যকর অগ্রগতি হয়নি বলে হতাশা প্রকাশ করে প্রতিনিধি দলটি।

প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে যে বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা বহন করতে পারছে না। তাই তারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

বিষয়:
মিয়ানমার
জাতিসংঘ
রোহিঙ্গা শরণার্থী
ইউরোপীয় ইউনিয়ন
রোহিঙ্গা প্রত্যাবাসন
রোহিঙ্গা
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘সৌদি আরবের কাছে তো টাকাই নেই, দেবে কোত্থেকে?’

  • ২

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

  • ৩

    ‘যে চোখে দেখে তার কাছে চশমা বিক্রি করা যায়, অন্ধের কাছে নয়’

  • ৪

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৫

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

সম্পর্কিত
  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।