Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ইইউ পার্লামেন্ট কী, এর গুরুত্ব কতটা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৬: ৪৮
ইইউ পার্লামেন্ট কী, এর গুরুত্ব কতটা

ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) । এটি মূলত ইইউ সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। ইপিতে ৭২০ জন সদস্য রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইপি ইইউর একমাত্র সরাসরি নির্বাচিত সংস্থা, যা এর সদস্য দেশগুলোর নাগরিকদের প্রতিনিধিত্ব করে। ইইউয়ের বাজেট অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি, সদস্য দেশগুলোর সরকারের সঙ্গে ইইউ আইন নিয়ে আলোচনার মতো কাজগুলো করে ইপি। প্রতি ৫ বছরে ইপির সদস্য নির্বাচনে ভোট হয়।

তবে এই পার্লামেন্ট দীর্ঘদিন ধরে অকার্যকরতার জন্য সমালোচিত। সমালোচকেরা একে ‘কাগুজে বাঘ’ ও ‘মিকি মাউস পার্লামেন্ট’ বলে উপহাস করে। তাদের মতে, পরিবর্তন আনার বেশিরভাগ প্রচেষ্টা আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে পড়ে যায়।

ইউরোপীয় পার্লামেন্টের প্রশাসনিক দপ্তর লুক্সেমবার্গে অবস্থিত হলেও, মূল অধিবেশন ফ্রান্সের স্ট্রাসবার্গে এবং মাঝে মাঝে বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বজুড়ে ইউরোপীয় পার্লামেন্টকে ইউরোপীয় জাতিসত্তার আয়না বলা হয়ে থাকে। ৭২০ আসনবিশিষ্ট এই পার্লামেন্ট নির্বাচনে বর্তমানে ভোটারের সংখ্যা ৩৫ কোটির বেশি।

যুক্তরাজ্য চলে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যায় রয়েছে ২৭টি দেশ। দেশগুলো হলো বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, ক্রোয়েশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সুইডেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও সাইপ্রাস।

ইউরোপীয় পার্লামেন্ট কতটা গুরুত্বপূর্ণ

ইউরোপীয় পার্লামেন্ট হল একমাত্র ইইউ প্রতিষ্ঠান যেটির সদস্যরা ২৭ দেশের ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন। ইউরোপীয় পার্লামেন্ট ইইউ এর নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন এবং ইইউ সরকারের মন্ত্রীদের সমন্বয়ে গঠিত কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে।

ইউরোপীয় পার্লামেন্টের কাঠামো বেশ জটিল। সদস্য দেশগুলোর ভোটাররা তাদের নিজ নিজ অঞ্চলের জন্য একজন ইউরোপীয় সংসদ সদস্য (এমইপি) নির্বাচন করেন। এতে অসংখ্য জাতীয় ও ইউরোপীয় দল প্রতিনিধিত্ব পায়।

ইউরোপীয় পার্লামেন্টের এমপি কোটা নির্ধারিত হয়, দেশটির লোকসংখ্যার অনুপাত অনুযায়ী। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সব সময় পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। এই সদস্যরা আবার আড়াই বছরের জন্য ইপি প্রেসিডেন্ট নির্বাচন করেন।

২১ টি সদস্য দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা ইপিতে ভোট দিতে পারেন। বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া এবং মাল্টায় ন্যূনতম ভোট দেওয়ার বয়স ১৬ বছর। নির্বাচনের বছরে বয়স ১৭ হলেই, তারা ভোট দিতে পারেন গ্রিসে। হাঙ্গেরিতে বয়স নির্বিশেষে বিবাহিতরা ভোট দিতে পারেন।

পার্লামেন্ট আইন সংশোধন ও পাস করা, আন্তর্জাতিক চুক্তি করা ও সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং ইইউ-এর বার্ষিক বাজেট অনুমোদন করার মাধ্যমে ইইউ আইন ও নীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপীয় পার্লামেন্ট ইইউ কমিশনকে আইন প্রণয়নের জন্যও অনুরোধ করতে পারে।

এমইপিরা কমিশন এবং কাউন্সিলের কাজ তত্ত্বাবধান করে এবং কমিশনের প্রস্তাবিত আইন গ্রহণের জন্য কাউন্সিলের সাথে দায়িত্ব ভাগ করে নেয়। বেশিরভাগ এমইপিরা জাতীয়তা দ্বারা বিভক্ত না হয়ে বিস্তৃত রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। তাই তারা প্রায়ই তাদের দল এবং দেশের মধ্যে আনুগত্যের ভারসাম্য বজায় রাখে।

ঐতিহ্যগতভাবে ইইউ এর সবচেয়ে বড় দুটি দল হলো মধ্য-ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি) এবং মধ্য-বামপন্থী প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস (এসএন্ডডি)। কিন্তু অন্যান্য দলগুলো ক্রমশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: রয়টার্স, ইকোনমিস্ট

বিষয়: ইউরোপীয় কমিশনইউরোপনির্বাচনইউরোপীয় ইউনিয়নভোট
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।