
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে গতকাল শুক্রবার ইস্তাম্বুলে বৈঠকের পর দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে এবং সংলাপের ক্ষেত্র তৈরি করে শান্তি প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব বলে প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন।”
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এরদোয়ানের দপ্তর বলেছে, এ চুক্তি ‘তুরস্ক ও কাতারের সম্পর্ককে নতুন মাত্রা দেবে’। অন্যদিকে কাতারের আমির চুক্তিটিকে ‘কৌশলগত অংশীদারত্ব’ হিসেবে অভিহিত করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে শেখ তামিম লিখেছেন, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে “এ পর্যন্ত অর্জিত অগ্রগতিকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এবং আগামী সময়ে যৌথ পদক্ষেপের অগ্রাধিকারগুলো কী হবে, তা নিয়ে আলোচনা করেছি”।
কাতারের আমিরি দিওয়ানের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই সরকারের মধ্যে একাধিক চুক্তি সই হয়েছে। এর মধ্যে ‘শান্তি, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতা’ বিষয়ক একটি সমঝোতা স্মারকও রয়েছে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবারদা বলেন, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলের দেশগুলো যুদ্ধের প্রভাব অনুভব করছে এবং কোনো দেশই নিজেদের নিরাপদ মনে করছে না।
আলাবারদা বলেন, “উপসাগরীয় সব দেশ, বিশেষ করে কাতার বুঝতে পেরেছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া তাদের নিরাপত্তার নিশ্চয়তা যথাযথভাবে কাজ করছে না। কাতারে তুরস্কের সেনা উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি বলতে পারি, স্বল্প মেয়াদে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে তুরস্কের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হতে পারে। এটি তুরস্কের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ চুক্তি সামরিক চুক্তিগুলো এগিয়ে নিতে সহায়তা করবে।”
গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্য দুটি দেশ তাকে সহায়তা করবে।
গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্টে অনুমোদিত এ চুক্তির মাধ্যমে ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তুরস্কের সামরিক বাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম। অন্যদিকে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান।
তুরস্ক জানিয়েছে, এ চুক্তি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং মিশরসহ অন্য দেশের জন্যও এর দরজা খোলা রয়েছে।
গত অক্টোবরে কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তুরস্ক দোহায় প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক একটি বহুপক্ষীয় সমঝোতা স্মারক সই করে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।