ইন্দোনেশিয়া

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
গত মাসে সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেয়, বিদেশে তার শিক্ষা গ্রহণসংক্রান্ত জমা দেওয়া নথিপত্র নির্বাচনে অংশগ্রহণের শর্ত পূরণ করে না। গতকাল বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা পার্লামেন্টে একটি আবেদন জমা দেন।

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে অভিশংসনের আবেদনে শতাধিক এমপির সই
শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলমান রাজনৈতিক চাপের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকার বিরুদ্ধে অভিশংসনের আবেদনে করেছেন সংসদের আইনপ্রণেতারা।

তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান ‘বদর মেমোরেন্ডাম’ স্বাক্ষর করেছে। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে

ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ জন যাত্রী নিয়ে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেন। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ
সোমবার জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণ-হাত্তায় যাত্রীদের ব্যস্তভাবে ছুটোছুটি করতে দেখা যায়। জাকার্তার পাশের শহরে অবস্থিত বিমানবন্দরটির তথ্যফলকে নিজেদের ফ্লাইটের অবস্থা জানতে অনেককেই মরিয়া হয়ে খোঁজ করতে দেখা যায়।

ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

এশিয়া কাপের শুরুতেই মেয়েদের সামনে অচেনা ইন্দোনেশিয়া
আট বছর আগে এই এশিয়া কাপই বদলে দেয় নারী ক্রিকেটের ইতিহাস। ২০১৮ আসরে টুর্নামেন্টের সফলতম দল ভারতকে হারিয়ে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গৃহহীন হাজারো মানুষ
গ্রামের আশ্রয়কেন্দ্রে থাকা অভিভাবকেরা জানায়, অনেক শিশু ঘরের ভেতরে ফিরতে ভয় পাচ্ছে। দ্বীপে পরাঘাত অনুভূত হলেই তারা আতঙ্কে ঘুম থেকে জেগে উঠছে।

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে অন্তত ৩৮
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এবং মাউমেরে বন্দরের টার্মিনাল অবকাঠামো ভেঙে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৫
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়। ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রাদেশিক গভর্নর।

অর্থনীতি বাড়লেও কেন ক্ষুব্ধ ভারত-ইন্দোনেশিয়ার জেনজিরা?
শুধু বৈশ্বিক চ্যালেঞ্জ নয়, ভারত ও ইন্দোনেশিয়া নিজেদের দেশেও নতুন অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে জন্ম নেওয়া ‘জেন-জি’ প্রজন্ম এখন রাজনীতিতে সক্রিয় ও সোচ্চার হচ্ছে।

ইন্দোনেশিয়াকে ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে ভারত
ইন্দোনেশিয়াকে ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত। স্থানীয় সশয় আজ মঙ্গলবার ভারত সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এশিয়ায় সাইবার স্ক্যামের আড়ালে ভয়াবহ নারী নির্যাতন
উগান্ডার ৩৯ বছর বয়সী সারাহর দোকান ছিল। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের চাকরির লোভ দেখিয়ে তাকে লাওসে আনা হয়েছিল। এরপর ২০২২ সাল থেকে শুরু করে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’-এর তিনটি ভিন্ন স্ক্যাম কম্পাউন্ড বা বন্দিশালার হাতবদল করে বিক্রি করা হয় তাকে।

কেন ধানের বদলে অন্য ফসলের কথা ভাবছে ইন্দোনেশিয়া?
জলবায়ুর পরিবর্তন ও এল নিনোর প্রভাবে দীর্ঘস্থায়ী খরার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার প্রধান চাল উৎপাদনকারী অঞ্চল পশ্চিম জাভা। চিরেবনের ফসলের মাঠে পানির তীব্র সংকটের কারণে কৃষকেরা পাম্পের বাড়তি খরচ ও ফসল নষ্টের আশঙ্কায় দোটানায় ভুগছেন।

ঈদ কবে, জানিয়ে দিল মালয়েশিয়া-ব্রুনাই-তুরস্ক
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, তিউনিসিয়া ও ব্রুনাইয়ে পবিত্র জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রোববার দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

ডুকোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, ইন্দোনেশিয়ায় তিনজনের মৃত্যু
ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি ডুকোনোতে ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুজনই বিদেশি। যারা মারা গেছেন, তারা পর্বতারোহী বলে জানা গেছে। এখন পর্যন্ত ১০ জন নিখোঁজে তথ্য পাওয়া গেছে।

ডুকোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, ইন্দোনেশিয়ায় তিনজনের মৃত্যু
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বলছেন, ২০ জন পর্বতারোহী আটকা পড়েছেন। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

হরমুজের পরে কি মালাক্কা প্রণালিতেও টোল দিতে হবে?
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ মালাক্কা প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের সম্ভাবনার কথা তুলে দ্রুতই সেই প্রস্তাব থেকে সরে দাঁড়াল ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের
ইন্দোনেশিয়ার উত্তর মোলুক্কা সাগরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, যার ফলে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত দেশটিতে বর্তমানে বেশ কিছু আফটারশক অনুভূত হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।







