প্রতিরক্ষা

আধুনিক যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে: তথ্য উপদেষ্টা
দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে যোগ দিতে পারে মিশরও
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এই চুক্তিতে তিনি কায়রোর অন্তর্ভুক্তিকে ‘সম্ভব’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, জোটটি ভবিষ্যতে আরও সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত।

বাংলাদেশকে নিয়ে তৈরি সৌদির নতুন প্রতিরক্ষা জোট কতটা কার্যকর হবে?
বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি যৌথ নৌ-সামরিক জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবসহ ১৪টি দেশ। ভবিষ্যতে আরও অনেক দেশ এতে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবদার জেলেনস্কির!
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্যাট্রিয়ট মজুতের ১০ শতাংশ ইউক্রেনকে দেওয়া হলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হবে।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

দেশ রক্ষার নামে অর্থ খরচ না করে দুর্নীতি প্রতিরোধে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করুন
ড্রোন নিয়মিত উড়িয়ে সড়ক, সেতু, স্কুল, হাসপাতালের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়। সময়ভিত্তিক ভিডিও ও জিওট্যাগড ছবির মাধ্যমে তদারকি সংস্থাগুলো সহজেই বুঝতে পারে কাজ সঠিক গতিতে এগোচ্ছে কি না।



