Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আধুনিক যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে: তথ্য উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ৩৯
আধুনিক যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে: তথ্য উপদেষ্টা
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: চরচা

দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন ধরনের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টারসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। চলতি অর্থবছরে বাজেট সহায়তা পাওয়া গেলে এসব উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতি হবে। তা সম্ভব না হলে কিছু কার্যক্রম পরবর্তী বাজেটে নেওয়া হবে।

প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসনের অজানা গল্পrohinga-camp_reuters

উপদেষ্টা বলেন, “আধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা ও দর-কষাকষির পর্যায়েও অগ্রগতি রয়েছে। বাংলাদেশে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।”

Advertisement
Advertisement
Advertisement

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের সংঘাত ও যুদ্ধের অভিজ্ঞতা থেকে আধুনিক যুদ্ধবিমান ও প্রতিরক্ষা প্রযুক্তির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। চীনের তৈরি যুদ্ধবিমানও সাম্প্রতিক সংঘাতে কার্যকর সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, “ইউরোপীয় বিভিন্ন যুদ্ধবিমানের তুলনায় চীনা যুদ্ধবিমানের মূল্য তুলনামূলক কম। ফলে বাংলাদেশের সামর্থ্য ও প্রয়োজন বিবেচনায় এ ধরনের যুদ্ধবিমান নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।”

ডা. জাহেদ বলেন, “জনগণের নিরাপত্তা ও দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আধুনিকায়নের এই উদ্যোগকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।”

‘দ্বিতীয় স্বাধীনতা’ প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের পরিবর্তনের মধ্যে কোনো তুলনা করা হচ্ছে না। ১৯৭১ সালের স্বাধীনতার গুরুত্ব ও মর্যাদা অনন্য।”

আধুনিক যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার মতো বিষয়ে বাংলাদেশ এখন নিজেদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে আলোচনা করতে পারছে। তার মতে, এটিও সাম্প্রতিক পরিবর্তনের পর রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে তৈরি হওয়া নতুন বাস্তবতার একটি দিক।

বিষয়: বাংলাদেশ বিমানবাহিনীপ্রধানমন্ত্রীযুদ্ধবিমাননিরাপত্তাপ্রতিরক্ষা
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ২

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৩

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৪

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৫

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

সম্পর্কিত
  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়