Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ১২
সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: চরচা

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই, এ ধরনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের ৩৬ হাজার ওয়ার্ডের কোথাও না কোথাও প্রতিনিয়ত ছোটখাটো অপরাধ বা ঘটনা ঘটছে। সব ঘটনা সংবাদমাধ্যমে এলে দেশের পরিস্থিতি সম্পর্কে মানুষের মধ্যে ভিন্ন ধারণা তৈরি হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রবণতা বাংলাদেশে নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি, আজকে থেকে না। ৪০ বছর বা ৫০ বছর ধরেই দেখে আসছি যে কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের ভেতরে একটা গোষ্ঠী সবসময় এরকম করে।”

Advertisement
Advertisement
Advertisement

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ইট ইজ ওকে, ইনশাআল্লাহ আইন তার নিজস্ব গতিতে চলবে অ্যান্ড উই উইল টেক কেয়ার অব ইট।”

বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি TCB

কনসার্টের অনুমতি বাতিলসহ বিভিন্ন ঘটনায় সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় যথেষ্ট সহযোগিতা করছে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “কোনো কনসার্ট বাতিল হওয়াকে সরাসরি সরকারের অসহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে কোনো অনুষ্ঠান বাতিল হতে পারে।”

সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘিরে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের আশা প্রকাশ করে তিনি বলেন, “যতটুকু হয়েছে, আমরা আশা করি এগুলো খুব দ্রুতই আমরা ঠিক করতে পারব।”

এ সময় সরকারের সমালোচনার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সেই বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সবকিছু মিলিয়ে একটি স্পর্শকতার সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার।

বিষয়: বিএনপিতথ্যমন্ত্রীসরকারতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়মন্ত্রীতথ্য মন্ত্রণালয়সংস্কৃতিসংবাদ সম্মেলন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।