Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২: ৩৬
আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

তুরস্কে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের কৌশলগত পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত বুধবার (১ জুলাই) রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। সঞ্চালনা করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার রহমান।

আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাসকেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান উনাল এবং আঙ্কারার ডিপ্লোম্যাটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিগমা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ দোলান।

Advertisement
Advertisement
Advertisement

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার, প্রতিরক্ষা শিল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ প্রকৌশলী, গবেষক ও উদ্ভাবকদের দক্ষতা কাজে লাগানোর বিষয়।

বিশেষজ্ঞরা তুরস্কের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা, মানবসম্পদে বিনিয়োগ, প্রযুক্তি উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং দেশীয় উদ্ভাবনের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের প্রস্তুত করা বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক গবেষণা প্রশ্নপত্র নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতামত ও ব্যবহারিক সুপারিশ গবেষণাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় করেন। বৈঠকে দেওয়া সুপারিশগুলো বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর করা এবং বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির কৌশল প্রণয়নে সহায়ক হবে বলে মত দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ দূতাবাস প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিক সংলাপ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিষয়: বাংলাদেশের রাষ্ট্রদূতআঙ্কারাপ্রতিরক্ষাবাংলাদেশ দূতাবাসবৈঠকতুরস্ক
সর্বশেষ
  • ১

    ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

  • ২

    দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

  • ৩

    ৯/১১: কী আছে ২৫ বছর পর প্রকাশিত গোপন নথিতে

  • ৪

    আয়নাঘরে কী হতো?

  • ৫

    ‎লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

    কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

    লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু নামে এ টুর্নামেন্টটি ৫ জুলাই থেকে ১২ জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে।