
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
চরচা ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা নিয়ে দেশটি আলোচকদের কাছে একটি প্রস্তাব দিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পর থেকেই এই সংঘাত চলছে। তবে বছরের শুরুতে ভেঙে যাওয়া শান্তি আলোচনা এখনো পুনরায় শুরু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, শীতকাল পার করতে ইউক্রেনের আরও আমেরিকান আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রয়োজন।
ইউক্রেন বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। রাশিয়া বলছে, তারা একটি সমঝোতা চায়। তবে মস্কোর দাবি, এর অংশ হিসেবে ইউক্রেনকে চারটি অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে। ওই সব এলাকার কিছু অংশ এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। কিয়েভ এই দাবি বিবেচনা করতেও অস্বীকৃতি জানিয়েছে।
বুধবার রাতে সিএনএনকে জেলেনস্কি বলেন, রাশিয়ার বাড়তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের বর্তমান মজুতের অন্তত ৫ শতাংশ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রয়োজন।
কিয়েভ আরও পিএসি–৩ ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের এই সর্বাধুনিক সংস্করণ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সরবরাহ অন্যদিকে চলে যাওয়ায় ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ কমে গেছে।
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্যাট্রিয়ট মজুতের ১০ শতাংশ ইউক্রেনকে দেওয়া হলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হবে।
তিনি সিএনএনকে বলেন, “৫ শতাংশ আমাদের বিক্রি করুন, আমরা শীতকাল পার করতে পারব এবং মানুষের জীবন রক্ষা করতে পারব। যদি তারা ১০ শতাংশ বিক্রি করতে পারে, তাহলে আমরা রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব। আমার কাছে এখন ১ শতাংশ আছে।”
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতি বেশি এবং গতিপথ অত্যন্ত খাড়া হওয়ায় ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো প্রতিহত করা অনেক বেশি কঠিন।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনত ফেসবুকে বলেছেন, জুলাই মাসে রাশিয়া ইউক্রেনের দিকে বিভিন্ন ধরনের ৪৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এর অর্ধেকের বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
তিনি আরও জানান, ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা নিষ্ক্রিয় করার দৈনিক সংখ্যা আর প্রকাশ করবে না; এর পরিবর্তে মাসিক হিসাব প্রকাশ করা হবে।
ইহনত বলেন, প্রতিদিনের প্রতিবেদনে যখন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায়নি বলে জানাতে হয়—কারণ ইউক্রেনের কাছে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর নেই। তখন তা শুধু রুশদের উদযাপনের সুযোগ করে দেয়।

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ
শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ
ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়