Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রচারমূলক সম্প্রচার আবার চালুর ঘোষণা উত্তর কোরিয়ার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৩: ৩৮
দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রচারমূলক সম্প্রচার আবার চালুর ঘোষণা উত্তর কোরিয়ার
কিম জং উনের প্রধান মুখপাত্র কিম ইয়ো জং বুধবার সীমান্তের সম্মুখবর্তী এলাকাগুলো পরিদর্শন করেন। ছবি: এপি/ইউএনবি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে অত্যন্ত সুরক্ষিত সীমান্তজুড়ে সিউলবিরোধী প্রচারমূলক সম্প্রচার আবার চালুর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এ কথা জানিয়েছেন। স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার সম্মুখসারির তিন সেনা আহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা বাড়তে থাকায় মনস্তাত্ত্বিক যুদ্ধের এ কর্মসূচি আবার শুরু হতে যাচ্ছে।

Advertisement

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন ও সিউলবিষয়ক কিম জং উনের প্রধান মুখপাত্র কিম ইয়ো জং বুধবার এ ঘোষণা দেন। ওই দিন তিনি সীমান্তের সম্মুখবর্তী এলাকাগুলো পরিদর্শন করেন, যেখানে উত্তর কোরিয়ার সেনারা সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। এ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া কোনো উসকানি দিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও তিনি পুনর্ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার দেওয়া আরেক বিবৃতিতে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সীমান্তজুড়ে ‘নতুন পাল্টা ব্যবস্থাগুলো’ প্রস্তুত রাখা হবে এবং লাউডস্পিকারগুলোও ‘প্রস্তুত অবস্থায়’ রাখা হবে।

Advertisement
Advertisement
Advertisement

সিউলের প্রতি কঠোর অবস্থান বজায় রেখে কিম জং উন উত্তর কোরিয়ার সীমান্তে মাইন, কাঁটাতারের বেড়া, ট্যাংকবিধ্বংসী প্রতিবন্ধকসহ বিভিন্ন প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত করছেন। এরই মধ্যে সীমান্তটি বিশ্বের অন্যতম সামরিকভাবে সুরক্ষিত সীমান্ত হিসেবে পরিচিত।

ভাইয়ের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন মার্শাল পাক জং চনকে সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শনের সময় কিম ইয়ো জং সীমান্তে প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের কাজকে ‘পবিত্র ও মহান উদ্যোগ’ বলে অভিহিত করেন।

তার ভাষায়, এটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করার নেতার নীতিকে সমর্থন করে। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থার মধ্যে কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তার সবচেয়ে শত্রুভাবাপন্ন প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছেন।

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়াA test of the ground-to-ground tactical short-range ballistic missile in North Korea, April 19, 2026–Reuters

দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম রিপাবলিক অব কোরিয়ার আদ্যক্ষর ব্যবহার করে কিম ইয়ো জং বলেন, “আমাদের কৌশলগত অভিযানকারী দলগুলো নতুন অবস্থান নিচ্ছে। অক্টোবরের মধ্যেই পুরো সীমান্তজুড়ে রিপাবলিক অব কোরিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের লাউডস্পিকারগুলো চালু করা হবে।”

তিনি সতর্ক করে বলেন, সীমান্তে প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণে নিয়োজিত উত্তর কোরীয় সেনাদের ফিরিয়ে দিতে দক্ষিণ কোরিয়া যে সতর্কতামূলক গুলি চালায়, তাতে যদি “আমাদের ভূখণ্ডের নিরাপত্তা ও সেনাসদস্যদের নিরাপত্তার প্রকৃত ক্ষতি” হয়, তাহলে উত্তর কোরিয়ার সীমান্তরক্ষীরা “বিবেকবর্জিত সশস্ত্র দুষ্কৃতকারীদের প্রতি কোনো দয়া দেখাবে না”।

কিম ইয়ো জংয়ের লাউডস্পিকার সম্প্রচার পুনরায় চালুর হুমকি সম্পর্কে জানতে চাইলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চুং বিনা বৃহস্পতিবার বলেন, সীমান্তে উত্তর কোরিয়ার পদক্ষেপের জবাবে সিউলকে ‘আনুপাতিক ব্যবস্থা’ নিতে হবে। তবে কী ধরনের পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

বুধবারের পরিদর্শনের সময় সেনাদের উদ্দেশে কিম বলেন, “আমাদের নতুন অগ্নিশক্তিসম্পন্ন ইউনিটগুলো তাদের গোলাবর্ষণের অবস্থান নিয়েছে—এই বিষয়টি ওই দুর্বৃত্তদের বুঝিয়ে দেওয়া প্রয়োজন বলে আমাদের সামরিক নেতৃত্ব জোর দিয়েছে।”

কিম ইয়ো জং বলেছেন, সীমান্ত অতিক্রমের বিষয়ে দক্ষিণ কোরিয়ার অভিযোগ ‘মিথ্যা অজুহাত’। তার দাবি, মাইন বিস্ফোরণের পর থেকে দক্ষিণ কোরিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড ‘লাল রেখা অতিক্রম করে’ আরও বেড়েছে।

শীতল যুদ্ধের সময় থেকে চলে আসা মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশলগুলোর মধ্যে লাউডস্পিকারে প্রচার অন্যতম। উত্তেজনা বাড়লে দুই কোরিয়া বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে এ কৌশল ব্যবহার করেছে।

বিষয়: উত্তর কোরিয়াদক্ষিণ কোরিয়াসীমান্তকিম জং উনসিউলপ্রতিরক্ষাবেড়াসামরিক বাহিনীকর্মকর্তাযুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    দুই ম্যাচেই প্রশ্নের মুখে আলিসের বোলিং অ্যাকশন, দায় কার?

  • ২

    আব্বাসউদ্দিন কেন অন্য সব ভাওয়াইয়া শিল্পীদের থেকে আলাদা?

  • ৩

    এনসিপির কমিটি পুনর্গঠন: পদোন্নতি পাটওয়ারী ও হাসনাতের

  • ৪

    ‘রহস্য স্পিনারের’ অ্যাকশন নিয়ে কেন প্রশ্ন উঠছে

  • ৫

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

সম্পর্কিত
  • এনসিপির কমিটি পুনর্গঠন: পদোন্নতি পাটওয়ারী ও হাসনাতের

    এনসিপির কমিটি পুনর্গঠন: পদোন্নতি পাটওয়ারী ও হাসনাতের

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

  • অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

  • সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহমেদ আশিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

  • গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরের কালীগঞ্জে কার্ভার্ড ভ্যানচাপায় এক পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।