Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৮: ২০
সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার অজ্ঞাত স্থানে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কৌশলগত স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার ১০টিরও বেশি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এর তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়ার মধ্যে দেশটির সামরিক বাহিনীকে পূর্ণ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী একটি গুরুতর কর্মকাণ্ড।” এতে উত্তর কোরিয়াকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি পর্যালোচনা করেছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিরাপত্তাগত প্রভাব মূল্যায়ন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরত্ব অতিক্রম করে সাগরের দিকে যায়।

শুধু উত্তর কোরিয়াই নয়, চীন–রাশিয়াও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে: ট্রাম্পtrump

জাপান সরকার ও কোস্টগার্ডও জানিয়েছে, উত্তর কোরিয়া সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইতিমধ্যে সাগরে পড়ে গেছে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেওয়ার পর মহড়াটি নির্ধারিত সময়ের আগেই সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চান বলেও জানিয়েছেন।

কিম জং উনের বোন কিম ইয়ো জং বুধবার বলেন, মহড়া চলমান থাকা অবস্থায়ও উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের “শত্রুতাপূর্ণ নীতি” বদলায়নি।

সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সম্ভবত বোঝানো হয়েছে যে আগের দিন কিম ইয়ো জংয়ের সতর্কবার্তা “নিছক কথার কথা ছিল না”।ইয়াং বলেন, “এটি এমন একটি বার্তা যে উত্তর কোরিয়ার নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো কীভাবে পরিচালিত হবে, তা উত্তর কোরিয়াই সিদ্ধান্ত নেবে।”

বিষয়: এশিয়াদক্ষিণ কোরিয়াক্ষেপণাস্ত্রউত্তর কোরিয়াসাগরজাপানপ্রতিরক্ষা
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ২

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৩

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৪

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৫

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

সম্পর্কিত
  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়