
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার ব্যাপারে বলেছেন, কেবল উত্তর কোরিয়া একাই পরীক্ষা চালাচ্ছে না, বিশ্বের অন্যান্য দেশ যেমন রাশিয়া এবং চীনও পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আমেরিকার সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিট প্রোগ্রাম’-এ এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প জানান, রাশিয়া ও চীন পারমাণবিক পরীক্ষা চাল্লাছে। তবে তারা এ ব্যাপারে কখনো কথা বলে না।
৩০ বছরের বেশি সময় পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার জন্য আমেরিকার সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের ৩ দিন পরে ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন।
ট্রাম্প আরও জানান, আমেরিকার বিরাট পারমাণবিক শক্তি রয়েছে, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।
পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তিনি বলেন, ‘‘আমাদের কাছে ১৫০ বার বিশ্বকে উড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে। আমাদের উচিত পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে এখনেই সিদ্ধান্তে আসা।’’

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন