Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুচরা বাজারে মূল্য কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান লোয়াবের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ২৩
খুচরা বাজারে মূল্য কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান লোয়াবের

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনের সভাপতি মুহম্মদ আমিরুল হক জানান, এই মুহূর্তে তারা মূল্যের চেয়ে এলপিজি খাতের সংকট মোকাবিলা করতেই বেশি আগ্রহী।

আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে লোয়াব এবং এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত ‘রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন দ্য এলপিজি মার্কেট’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সেমিনারে লোয়াব সভাপতি মুহম্মদ আমিরুল হক ব্যবসায়ীদের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ব্যবসায়ীদের ২৮টি সরকারি সংস্থা থেকে লাইসেন্স নিতে হয়। এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসিকে একমাত্র নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানান। এছাড়া তিনি এলপিজির দাম কমাতে দেশে একটি এলপিজি প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের গুরুত্বও তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম একটি প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি এই খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন।

মূল প্রবন্ধে উঠে এসেছে, কীভাবে বাংলাদেশে এলপিজি অপারেটররা বর্তমানে একটি জটিল ও ব্যয়বহুল লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সমন্বিত ব্যবস্থার অভাবে একজন অপারেটরকে ১০টির বেশি দপ্তর থেকে প্রায় ২৬টি আলাদা লাইসেন্স নিতে হয়, যা প্রতি বছর নবায়ন করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

লাইসেন্স ফি ও আনুষঙ্গিক মিলিয়ে একটি কোম্পানির বছরে গড়ে দেড় কোটি টাকা খরচ হয়। এর মধ্যে বিইআরসি ও বিআইডব্লিউটিএ’র ফি সবচেয়ে বেশি।

এলপিজি প্ল্যান্টকে ‘সবুজ’ থেকে ‘হলুদ’ ক্যাটাগরিতে নেওয়ায় পরিবেশগত কমপ্লায়েন্স ও পরিদর্শনের চাপ বেড়েছে, যা বিশেষজ্ঞদের মতে অপ্রয়োজনীয়।

সেমিনারে বক্তারা ভিয়েতনাম, তুরস্ক, ভারত ও শ্রীলঙ্কার মতো দেশের উদাহরণ টেনে বলেন, সেখানে কেন্দ্রীয় জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা এবং ডিজিটাল কমপ্লায়েন্স ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানানো হয়। এছাড়া নিজস্ব ল্যাবের বদলে বুয়েট, কুয়েট বা চুয়েটের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় টেস্টিং সুবিধা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়।

বিশেষজ্ঞরা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণের চেয়ে ঝুঁকিভিত্তিক আধুনিক রেগুলেটরি কাঠামো গ্রহণ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বিষয়: জ্বালানিবাংলাদেশগ্যাসবিশেষজ্ঞএলপিজিএলপি গ্যাস
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।