Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানকে সহায়তাকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৮: ৪০
ইরানকে সহায়তাকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে যেকোনো ধরনের সহায়তার পথ করে দিলে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ছয় মাস আগে ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা অবসানের লক্ষ্যে এখন সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান এপ্রিলে এবং জুনে দুই দফা যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিল। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি সংঘাত অবসানের পথ তৈরির লক্ষ্যেই এসব চুক্তি করা হয়েছিল। কিন্তু ইসরায়েল বড় ধরনের লড়াই থেকে অনেকটাই সরে গেলেও উভয় চুক্তিই দ্রুত ভেঙে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

বহু বছর ধরে নিষেধাজ্ঞার মুখে ইরান



বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে প্রায় ৫০ বছর ধরে ইরান ধারাবাহিকভাবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

ট্রাম্প লিখেছেন, “কোনো দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে যেকোনো ধরনের সহায়তার পথ করে দেওয়ার অনুমতি দিলে, সেই দেশ নিজেই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।”

বাধা হয়ে দাঁড়ালে ওমানের ওপর হামলার হুমকি ট্রাম্পেরDonald Trump– July 31, 2026-Reuters

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের মন্তব্যকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আর্থিক সমস্যা থেকে আমেরিকান জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ওয়াশিংটন যে ব্যর্থ নীতি অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছে, তা আরও ব্যর্থতা ডেকে আনবে এবং ইরানিদের বিচ্ছিন্ন করবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি।”

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের মঙ্গলবার আধা-সরকারি ফারস নিউজ এজেন্সিকে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য এখনো প্রস্তুত রয়েছে, তবে আলোচনাকে আত্মসমর্পণের সঙ্গে গুলিয়ে ফেলে না।

তিনি আরও বলেন, সামরিক চাপ ও নিষেধাজ্ঞা ইরানের দৃঢ় সংকল্প ভেঙে দিতে পারবে না।অন্যদিকে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। এর একদিন আগে তার জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার অবশ্য আশাবাদী সুরে বলেছিলেন, আলোচনা এখনো চলছে এবং তা “সম্ভবত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জোরালো”।

বিষয়: যুক্তরাষ্ট্রযুদ্ধবিমানবন্দরআর্থিক প্রতিষ্ঠানআলোচনানিষেধাজ্ঞাডোনাল্ড ট্রাম্পইরানইসরায়েলঅর্থনীতিহরমুজ প্রণালি
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।