হরমুজ প্রণালি

সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানের প্রচেষ্টায় হরমুজ প্রণালি এখন প্রধান দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। ইরান তার অর্থনীতিকে চাপে ফেলা যুক্তরাষ্ট্রের অবরোধ থেকে স্বস্তি চায়। অন্যদিকে তেহরানের বন্ধ করে দেওয়া বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে চায় ওয়াশিংটন।

হরমুজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ট্রাম্প শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনৈতিক সমাধানে অনড় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার যেকোনো পদক্ষেপ এই শর্তগুলো পূরণের ওপর নির্ভরশীল। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান।”

ট্রাম্প কেন নাকচ করল ইরানের ‘৭ দিনের প্রস্তাব’
হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি, নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হরমুজ খুলে দিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে পারে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেছেন ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় যোগাযোগ চললেও

পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট আছে, তা স্পষ্ট নয়।

কী ছিল ইরানের হরমুজ খুলে দেওয়ার ৭ দিনের পরিকল্পনায়?
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান-যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে আবারও খুলে দিতে তারা যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে।

ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত
স্থানীয় সময় গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত হয়েছেন’। নিহতের পরিবারের প্রতি

সৌদি আরব এখন কোন কৌশলে তেল রপ্তানি করছে?
সম্প্রতি ইরাক থেকে চালানো ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির তেল রপ্তানি ব্যাহত হয়েছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে এই পাইপলাইনটি দিয়েই তেল রপ্তানি করা হতো।

ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?
ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড

ইরানের ৫টি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ৫টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরান দুই দিনের মধ্যে দুইবার মার্কিন একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হরমুজে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ এসব সরঞ্জাম মোতায়েন করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার সরকারি ও সামরিক সূত্রের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

হরমুজ প্রণালিতে সৌদির জাহাজে হামলা, নিহত ২
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাহাজটিতে থাকা অন্তত দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি, গ্যাস ও জ্বালানিবাহী জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী।

মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
ইরানের উপসাগরীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের মিত্র কাতার সংঘাতরত পক্ষগুলোর মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনাকারীর ভূমিকা পালন করে আসছে। জুনে যুদ্ধবিরতি কার্যকরে কাতার সরাসরি ভূমিকা রেখেছিল, ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল।

সার ও ডিজেল নিয়ে ভয়াবহ সংকটে মার্কিন কৃষকেরা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্য-পশ্চিম আমেরিকার কর্ন বেল্ট অঞ্চলের কৃষকেরা ডিজেল ও সারের লাগামহীন দামে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত বন্ধে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক্সে এক পোস্টে বলেন, “ইরানের প্রেসিডেন্ট তার সরকারের দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক মতবিনিময় হয়েছে।”

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে ইরানের হামলার মুখে পড়তে হবে?
ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও লক্ষ্য করা হবে। জবাবে ইরান হুমকি দিয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তুরস্কে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল?
ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে ওয়াশিংটনের কাছ থেকে অর্থনৈতিক ও নিরাপত্তাগত ছাড় আদায় করতে চাইছে। লক্ষ্য একটাই—যুক্তরাষ্ট্রকে আবার জুনের সেই সমঝোতার টেবিলে ফিরিয়ে আনা। শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণ।

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, জানিয়েছে ইরান
পাকিস্তান সরকারের দুটি সূত্রও রয়টার্সকে আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম সূত্রটি জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি দিয়ে চলাচল করেছে। এগুলোর কোনোটিই বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার ছিল না।



