Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১২: ৩১
ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের
ইরানের কাছে ৫০ বছরের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের। ছবি: রয়টার্স

ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গত পাঁচ দশকে ইরানের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে, তার জন্য তেহরানকে অর্থ দিতে হবে। হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ক্ষতিপূরণ চাওয়ার পর ট্রাম্পের এই দাবি সামনে এলো।

Advertisement

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরানের কারণে গত ৫০ বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রশাসন সেই অর্থ আদায়ের চেষ্টা করবে।

এর আগে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষতিপূরণ দিতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত না হলে হরমুজ প্রণালি খুলবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে প্রবাহিত হতো। ইরানের দাবিগুলো মূলত জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী শান্তি চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ওই চুক্তি ভেঙে যায়।

Advertisement
Advertisement
Advertisement
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৩Nizhnekamsk

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। তবে ট্রাম্পের নতুন দাবিতে এই সামুদ্রিক পথটি পুনরায় খুলতে চলমান প্রচেষ্টা জটিল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন “আপনি বলতে পারেন, তারা ক্ষতিপূরণ চেয়েছে। অথবা আমরা যে ক্ষতি করেছি তার জন্য অর্থ চেয়েছে।” তিনি সাংবাদিকদের বললেন। “আচ্ছা, এখন আমরা গত ৫০ বছরে তাদের করা ক্ষতির জন্য অর্থ চাইব।”

ট্রাম্প আরও বলেন, এই অর্থের মধ্যে ওই অঞ্চলে নিহত মার্কিন সেনাসদস্যদের পাশাপাশি ইরানের বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প দাবি করেন, গত চার মাসে ইরানে ৫২ হাজার মানুষ নিহত হয়েছেন।

তবে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) ফেব্রুয়ারিতে জানিয়েছিল, নিহতের সংখ্যা প্রায় ৭ হাজার। তাদের মধ্যে ৬ হাজার ৫০০ জন ছিলেন বিক্ষোভকারী।

বিষয়: হোয়াইট হাউসডোনাল্ড ট্রাম্পইরান-ইসরায়েল সংঘাতহরমুজ প্রণালি
Advertisement
সর্বশেষ
  • ১

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, আন্দোলন চালিয়ে যাবে সিজেপি

  • ২

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

  • ৩

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ৪

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৫

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

সম্পর্কিত
  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, আন্দোলন চালিয়ে যাবে সিজেপি

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, আন্দোলন চালিয়ে যাবে সিজেপি

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!