
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে অপতথ্য বা গুজব প্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে।
ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।”
বর্তমানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করে আসছে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে।

চীনের এআই মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়াতে ওপেন-সোর্স বা ওপেন-ওয়েট এআই মডেলের ওপর থাকা বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতে হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির প্রধান শহরগুলোতে ভূমিকম্পটি আঘাত হানে।