Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হরমুজ খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের সঙ্গে যুক্ত: ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১: ২৭
হরমুজ খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের সঙ্গে যুক্ত: ইরান
ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালির কাছে জাহাজ। ছবি: রয়টার্স

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির মধ্যে দিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে তারা। তবে তেহরান আবারও বলেছে, কৌশলগত এই জলপথ আবার খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করাসহ আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে কার্যত এই জলপথ অবরুদ্ধ রয়েছে। এতে তেলের দাম ও মূল্যস্ফীতি বেড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ সোমবার বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ‘সুষ্ঠু ও গঠনমূলকভাবে এগোচ্ছে’। তিনি জানান, একটি নৌপথের মানচিত্র নিয়ে চুক্তি হয়েছে, তবে যৌথ বিবৃতি নিয়ে কিছু কারিগরি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপদ নৌ চলাচল, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক সেবা এবং অপরাধ দমনের ব্যবস্থাও আলোচনায় এসেছে। এসব সেবা দেওয়ার বিনিময়ে সাধারণত অর্থ নেওয়া হয়ে থাকে বলেও তিনি জানান।

গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওমানের সঙ্গে চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরানের নির্ধারিত কিছু দাবি যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করছে—এমন অবস্থায় তেহরান সরাসরি আলোচনা শুরু করবে না বলে আরাঘচি জানান। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে।

আরাঘচি বলেন, ইরানে ব্যাপক হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি এর ওপর আংশিকভাবে নির্ভর করবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার বিদায়ী সচিব মোহাম্মদ বাকের জোলঘাদর আরও কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হুমকি বন্ধ করা; ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা; উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার; ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আটকে থাকা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া।

রোববার ইরান জানায়, সাবেক রেভল্যুশনারি গার্ডস কমান্ডার মোহসেন রেজাই বিদায়ী সচিব জোলঘাদরের পদে স্থলাভিষিক্ত হয়ে দেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী সংস্থার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন। জোলঘাদরের তুলনায় রেজাই বেশি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তবে পরিবর্তনের কারণ জানানো হয়নি এবং এর মাধ্যমে নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

বিষয়: যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যনিরাপত্তানৌপথআলোচনাতেহরানওমানওয়াশিংটনপররাষ্ট্রমন্ত্রীইরানহরমুজ প্রণালি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী