Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১: ৪৪
প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই
ছিনতাইয়ের দৃশ্য দূর থেকে একজন পথচারী মোবাইল ফোনে ধারণ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Advertisement

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর অপরাধীদের শনাক্তে একযোগে কাজ করছে র্যাব, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল।

ডিএল পেট্রোল পাম্পের মালিক তাসীন আক্তার হক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ জানিয়েছে, পেট্রোল পাম্পের প্রতিদিনের আয়ের টাকা পর দিন সকালে ব্যাংকে জমা দেওয়া হয়। মাঝে শুক্র ও শনিবার বন্ধ থাকায় তিন দিনের টাকা এক সঙ্গে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। পথে তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। তারা ধারাল অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ চরচাকে বলেন, “অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো বলার মত তেমন কোনো অগ্রগতি হয়নি।”

এদিকে, এই ঘটনা আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি। তাই এখন পর্যন্ত অপরাধীদের গতিবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়নি গোয়েন্দারা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে বলেন, “এই ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজে আমরা ঘটনাটি শনাক্ত করতে পারিনি। কারণ, ঘটনাস্থলের আশপাশে বলার মত কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ঘটনার সময় স্থানীয় পথচারী এক ব্যক্তি তার মুঠোফোনে ঘটনাটি দূর থেকে ভিডিও করে। এটি ধরেই তদন্ত কাজ চলছে।”

এই ঘটনায় পাম্পের কোনো কর্মকর্তা-কর্মচারি জড়িত থাকতে পারে কি না জানতে চাইলে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “যেকোনো কিছুই হতে পারে। তবে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আপাতত তেমন মনে হচ্ছে না। আমরা অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

বিষয়: ছিনতাইপ্রধানমন্ত্রীঅপরাধরাজধানী
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ২

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৩

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৪

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৫

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”